Advertisement
E-Paper

বৃদ্ধি করা হল ইউজিসি নেট ডিসেম্বর ২০২৬-এ আবেদনের সময়সীমা, বৃদ্ধি হল টাকা জমা দেওয়ার মেয়াদও

এনটিএ-র সংশোধিত সূচি অনুযায়ী, ৩১ অক্টোবর রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন জমা দেওয়া এবং পরীক্ষার ফি মেটানো যাবে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্রের সব তথ্য পূরণ করে ফি জমা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে পরীক্ষার্থীদের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৬ ১৩:৪০
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ইউজিসি নেট ডিসেম্বর ২০২৬ পরীক্ষার অনলাইন আবেদন জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। নতুন সময়সীমা অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন পরীক্ষার্থীরা। একই সঙ্গে পরীক্ষার ফি জমা দেওয়ার সময়সীমাও বাড়ানো হয়েছে। যাঁরা এখনও আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেননি, তাঁরা এই সুযোগ কাজে লাগাতে পারবেন।

এনটিএ-র সংশোধিত সূচি অনুযায়ী, ৩১ অক্টোবর রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন জমা দেওয়া এবং পরীক্ষার ফি মেটানো যাবে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্রের সব তথ্য পূরণ করে ফি জমা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে পরীক্ষার্থীদের।

কী ভাবে আবেদন করবেন?

ইউজিসি নেট ডিসেম্বর ২০২৬-এর পরীক্ষায় আবেদন করতে এনটিএ-র সরকারি ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইন ফর্ম পূরণ করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে নির্ধারিত পরীক্ষার ফি জমা দেওয়াও বাধ্যতামূলক।

বিশ্ববিদ্যালয় ও কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার যোগ্যতা, জুনিয়র রিসার্চ ফেলোশিপ এবং নির্দিষ্ট শর্তে পিএইচডি-তে ভর্তির যোগ্যতা নির্ধারণের জন্য ইউজিসি নেট পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার আবেদন ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য জন্য পরীক্ষার্থীরা এনটিএ-র নিজস্ব ওয়েবসাইট (nta.ac.in) থেকে দেখতে পারবেন।

উল্লেখ্য, এই পরীক্ষার নির্দেশিকায় একাধিক সংশোধন এনেছে এনটিএ। পরীক্ষার তারিখ, পরীক্ষাকেন্দ্রে পেন ব্যবহারের নিয়ম, উত্তর মূল্যায়ন, পরীক্ষাকেন্দ্রের শহর বাছাই এবং আবেদনপত্র সংশোধনের সময়সীমা সংক্রান্ত নিয়মে পরিবর্তন করা হয়েছে। এনটিএ-র আগের একটি বিজ্ঞপ্তি অনুযায়ী, ইউজিসি নেট ডিসেম্বর ২০২৬ পরীক্ষা হওয়ার কথা ছিল ৪ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত। ২০ ও ২১ ডিসেম্বর রাখা হয়েছিল বিকল্প তারিখ হিসেবে। পরে সংশোধিত বিজ্ঞপ্তিতে পরীক্ষার সূচিতে পরিবর্তন এনে জানানো হয়েছিল, পরীক্ষা হবে ৪ থেকে ১৮ ডিসেম্বর এবং ২১ ডিসেম্বর, ২০২৬ তারিখে। বিষয়ভিত্তিক পরীক্ষার সূচি পরে প্রকাশ করা হবে বলেই জানিয়েছিল এনটিএ। পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার শহর সংক্রান্ত তথ্যপত্র ২৩ নভেম্বর প্রকাশ করার কথা রয়েছে। অন্য দিকে, অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে ৭ ডিসেম্বর থেকে।

UGC NET

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy