Advertisement
E-Paper

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ডেটা সায়েন্সে ডিপ্লোমার পাঠক্রম, আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত, কী ভাবে করবেন?

এক বছরের এই ডিপ্লোমা কোর্সে দু’টি সেমেস্টার থাকবে। সপ্তাহে চার দিন ক্লাস হবে। প্রতিদিন সন্ধ্যায় দু’ঘণ্টা করে ক্লাস নেওয়া হবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টারে। কোর্সের মোট ফি ১৪,০০০ টাকা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৬ ১১:২৬
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

ডেটা সায়েন্সে দক্ষতা অর্জনের সুযোগ দিচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানের স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের (এসডিসি) অধীনস্থ কম্পিউটার সেন্টারের পরিচালনায় এক বছরের ‘ডিপ্লোমা ইন ডেটা সায়েন্স’ কোর্সে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। এই কোর্সের ষষ্ঠ ব্যাচে মোট ৪৫টি আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।

কারা আবেদন করতে পারবেন?

বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএসসি, বিসিএ, এমএসসি, এমসিএ, বিকম, এমকম, বিএ অথবা অর্থনীতিতে এমএ উত্তীর্ণ প্রার্থীরা এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়াও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পিএইচডি স্তরে গবেষণারতেরাও আবেদন করার যোগ্য।

কোর্সের মেয়াদ ও ফি

এক বছরের এই ডিপ্লোমা কোর্সে দু’টি সেমেস্টার থাকবে। সপ্তাহে চার দিন ক্লাস হবে। প্রতিদিন সন্ধ্যায় দু’ঘণ্টা করে ক্লাস নেওয়া হবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টারে। কোর্সের মোট ফি ১৪,০০০ টাকা। বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা জমা দিতে হবে।

কী ভাবে আবেদন করবেন?

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদনের নির্দিষ্ট ফর্ম ডাউনলোড করা যাবে। চাইলে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টার থেকেও সরাসরি ফর্ম সংগ্রহ করা যাবে। ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র এবং ফি জমার প্রমাণ-সহ কাজের দিনে কম্পিউটার সেন্টার অফিসে জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে ‘আগে এলে আগে ভর্তি’ পদ্ধতিতে সরাসরি ভর্তি নেওয়া হবে। ফলে নির্ধারিত আসন পূর্ণ হয়ে গেলে ভর্তির সুযোগ সীমিত হতে পারে। আগ্রহীরা আগামী ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকেই।

Admission

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy