Advertisement
E-Paper

ওবিসি জটে এসএসসি নিয়োগ, শিক্ষক পদপ্রার্থীদের ফের জাতিগত শংসাপত্র আপলোড করার নির্দেশ

বুধবার এক বিজ্ঞপ্তি জারি করে এসএসসি জানিয়েছে, একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক পদপ্রার্থীদের নতুন করে জাতিগত শংসাপত্র আপলোড করতে হবে পোর্টালে। কমিশন সূত্রে জানা গিয়েছে, সংরক্ষণ আইনের যেহেতু বর্তমানে পরিবর্তন হয়েছে, তাই প্রার্থীদের আবার করে ‘আপডেট’ করতে বলা হয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৬ ১৯:৫৪

ছবি: সংগৃহীত।

ওবিসি সংরক্ষণ নিয়ে তৈরি হওয়া জটিলতায় ফের পিছিয়ে গিয়েছে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। গত ১২ অগস্ট কলকাতা হাই কোর্টের রায়ে রাজ্যের সব ওবিসি-এ এবং ওবিসি-বি শংসাপত্র বাতিল হয়। এ বার নতুন করে একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক পদপ্রার্থীদের জাতিগত শংসাপত্র দাখিল করার নির্দেশ দিল এসএসসি।

বুধবার এক বিজ্ঞপ্তি জারি করে এসএসসি জানিয়েছে, একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক পদপ্রার্থীদের নতুন করে জাতিগত শংসাপত্র আপলোড করতে হবে পোর্টালে। কমিশন সূত্রে জানা গিয়েছে, সংরক্ষণ আইনের যেহেতু বর্তমানে পরিবর্তন হয়েছে, তাই প্রার্থীদের আবার করে ‘আপডেট’ করতে বলা হয়েছে। আগামী ২০ অগস্ট থেকে ২৫ অগস্ট পর্যন্ত কমিশনের অফিশিয়াল পোর্টালে (www.westbengalssc.com) গিয়ে প্রার্থীরা নিজেদের আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্য সংশোধন বা ‘এডিট’ করতে পারবেন।

কী ভাবে আপলোড করবেন?

১। প্রার্থীদের প্রথমে কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে লগ-ইন করতে হবে এবং ‘এডিট’ বিকল্পটি বেছে নিতে হবে।

২। ড্রপ-ডাউন মেনু থেকে নিজের সঠিক ক্যাটেগরি সিলেক্ট করতে হবে।

৩। ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে ড্রপ-ডাউন থেকে সাব-ক্যাটেগরি নির্দিষ্ট করার পর স্ক্রিনে ভেসে ওঠা টেক্সট বক্সে সার্টিফিকেট নম্বর এবং সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের নাম লিখতে হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে সব প্রার্থী নির্ধারিত সময়সীমার মধ্যে তাঁদের ওবিসি সাব-ক্যাটেগরি বা ক্যাটেগরির বিবরণ আপডেট করতে ব্যর্থ হবেন, তাঁদের আবেদন স্বয়ংক্রিয় ভাবে ‘আনরিজার্ভড’ বা সাধারণ ক্যাটেগরি হিসেবে গণ্য করা হবে। এই বিষয়ে পরবর্তীতে সময়সীমা বৃদ্ধির কোনও আবেদন বা আর্জি গ্রাহ্য করবে না কমিশন।

এই প্রসঙ্গে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে মেহবুব মন্ডল বলেন, ‘‘এই যে নতুন করে জাতিগত শংসাপত্র চাইল,২০১৬ সালের ‘যোগ্য’ শিক্ষকরাই সব থেকে বেশি বঞ্চিত হবেন।’’

SSC WBSSC Teacher Recruitment

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy