Advertisement
E-Paper

আলিয়া বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ় বিভাগে অতিথি শিক্ষক প্রয়োজন, দিতে হবে শুধু ইন্টারভিউ

অতিথি শিক্ষক নিয়োগ করা হবে। ‘ডিপার্টমেন্ট অফ ইসলামিক স্টাডিজ়’-এর তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। প্রতি ক্লাসের জন্য সাম্মানিক মিলবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৬ ২০:০০
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

আলিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ। সম্প্রতি এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে নিয়োগের জন্য প্রার্থীকে কোনও আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

অতিথি শিক্ষক নিয়োগ করা হবে। ‘ডিপার্টমেন্ট অফ ইসলামিক স্টাডিজ়’-এর তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। প্রতি ক্লাসের জন্য সাম্মানিক মিলবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিয়ম মেনেই অতিথি শিক্ষকের যোগ্যতা যাচাই করা হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।

‘ওয়াক ইন ইন্টারভিউ’-এর মাধ্যমে নিয়োগ করা হবে। ২৭ অগস্ট বেলা ২টো থেকে শুরু হবে ইন্টারভিউ। প্রার্থীদের আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। কী কী নথি প্রয়োজন, তা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://aliah.ac.in/) দেওয়া বিজ্ঞপ্তি থেকে জানা যাবে। ওই বিজ্ঞপ্তি থেকে এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলিও জানা যাবে।

Guest Faculty Recruitment Aliah University Job Vacancy Govt Job WB Govt Jobs

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy