Advertisement
E-Paper

২৭০ জন শিক্ষানবিশ নেবে পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া, এর মধ্যে রাজ্য থেকে সুযোগ পাবেন ১৯ জন

পশ্চিমবঙ্গ এবং সিকিম রাজ্যের প্রশিক্ষণ কেন্দ্রের জন্য আইটিআই, ডিপ্লোমা ও গ্র্যাজুয়েট প্রার্থীরা আবেদন করতে পারবেন। শুধু এই রাজ্যেই নয়, দেশজুড়ে আরও একাধিক রাজ্যে নিয়োগ করা হবে শিক্ষানবিশ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৬ ১৮:০০
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ভারত সরকারের বিদ্যুৎ মন্ত্রক অধীনস্থ পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড-এ কাজ শেখার সুযোগ। সংস্থার ইস্ট অ্যান্ড রিজিয়ন ট্র্যান্সমিশন সিস্টেম-২-এর পক্ষ থেকে এক বছরের মেয়াদি শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিসশিপের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পশ্চিমবঙ্গ এবং সিকিম রাজ্যের প্রশিক্ষণ কেন্দ্রের জন্য আইটিআই, ডিপ্লোমা ও গ্র্যাজুয়েট প্রার্থীরা আবেদন করতে পারবেন। শুধু এই রাজ্যেই নয়, দেশজুড়ে আরও একাধিক রাজ্যে নিয়োগ করা হবে শিক্ষানবিশ। সব মিলিয়ে শূন্যপদ ২৭০টি। এর মধ্যে পশ্চিমবঙ্গ শূন্যপদের সংখ্যা ১৯টি।

কোন কোন বিভাগে নিয়োগ

আইটিআই (ইলেকট্রিশিয়ান): ৬টি

ডিপ্লোমা (ইলেকট্রিক্যাল): ৮টি

ডিপ্লোমা (সিভিল): ২টি

গ্র্যাজুয়েট (ইলেকট্রিক্যাল): ২টি

গ্র্যাজুয়েট (সিভিল): ১টি

এ ছাড়াও, সিকিমের জন্য ২টি আসন (ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ১, গ্র্যাজুয়েট ইলেকট্রিক্যাল ১) রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা ও স্টাইপেন্ড

আইটিআই (ইলেকট্রিশিয়ান): সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই উত্তীর্ণ হতে হবে। মাসিক স্টাইপেন্ড ১৩,৫০০ টাকা।

ডিপ্লোমা (ইলেকট্রিক্যাল বা সিভিল): সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে। মাসিক স্টাইপেন্ড ১৫ হাজার টাকা।

গ্র্যাজুয়েট (ইলেকট্রিক্যাল বা সিভিল): সংশ্লিষ্ট শাখায় চার বছরের বিই, বিটেক বা বিএসসি ডিগ্রি থাকতে হবে। মাসিক স্টাইপেন্ড ১৭ হাজার টাকা।

যোগ্যতার মাপকাঠি:

প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে এবং বয়স অন্তত ১৮ বছর হতে হবে।

আবেদন শেষ হওয়ার দিন থেকে বিগত দু’বছরের মধ্যে (১১.০৯.২০২৪ থেকে ১০.০৯.২০২০৬-এর মধ্যে) পাস করা প্রার্থীরাই যোগ্য। দূর শিক্ষার ডিগ্রি গ্রহণযোগ্য নয়।

আবেদন পদ্ধতি

প্রার্থীদের প্রথমে এনএপিএস (আইটিআই-এর জন্য) অথবা এনএটিএস (ডিপ্লোমা ও ডিগ্রির জন্য) পোর্টালে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। এর পর পাওয়া রেজিস্ট্রেশন নম্বর দিয়ে পাওয়ারগ্রিডের অফিশিয়াল ওয়েবসাইট (www.powergrid.in)-এ গিয়ে অনলাইনে আবেদন জমা দিতে হবে। এই প্রক্রিয়ায় কোনও আবেদন মূল্য, লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেই। সম্পূর্ণ মেধার ভিত্তিতে নথি যাচাইয়ের মাধ্যমে নির্বাচন করা হবে। অনলাইন আবেদন শুরু হবে ২৫ অগস্ট থেকে, চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে পাওয়ারগ্রিডের ওয়েবসাইটে দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তি থেকে।

Job Vacancy Job Recruitment Govt Job WB Govt Jobs Graduate Apprenticeship

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy