Advertisement
E-Paper

পাণ্ডুলিপিবিদ্যা ও প্রাচীন লিপিবিদ্যা, নাটক ও অভিনয় কোর্সের সুযোগ! কোথায়, কখন, কবে?

কোনও কোনও প্রতিষ্ঠানে কর্মশালা, আলোচনাসভায় যোগ দিলে দেওয়া হয় শংসাপত্র। যা পরবর্তী চাকরির ক্ষেত্রে সুবিধা করে দেয়। শিক্ষার কড়চায় রইল পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ভিন্ন ধরনের সার্টিফিকেট কোর্স, কর্মশালা এবং আলোচনাসভার সুলুকসন্ধান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৬ ১৮:০৩
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায়ই জাতীয় স্তরের আলোচনাসভার আয়োজন করা হয়ে থাকে। এমনকি, নানা প্রতিষ্ঠান বিভিন্ন কর্মশালা, সার্টিফিকেট কোর্স বা হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকে। কোথাও কোথাও এ সব কর্মশালা, আলোচনাসভায় যোগ দিলে দেওয়া হয় শংসাপত্র। যা পরবর্তী চাকরির ক্ষেত্রে সুবিধা করে দেয়। শিক্ষার কড়চায় রইল পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ভিন্ন ধরনের সার্টিফিকেট কোর্স, কর্মশালা এবং আলোচনাসভার সুলুকসন্ধান।

১। পাণ্ডুলিপিবিদ্যা ও প্রাচীন লিপিবিদ্যা (ম্যানুস্ক্রিপ্টোলজি অ্যান্ড প্যালিয়োগ্রাফি)

সংশ্লিষ্ট বিষয়ের উপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি সার্টিফিকেট কোর্স করানো হবে।

কোথায় হবে— প্রতিষ্ঠানের সংস্কৃত বিভাগে।

কবে— ১৫ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু।

কত দিন চলবে— তিন মাস।

কারা যোগ দিতে পারবেন— দ্বাদশ উত্তীর্ণেরা।

আবেদনের শেষ দিন কবে— ১২ সেপ্টেম্বর।

আসন— ২০টি।

কোর্স মূল্য— ৪৮০০ টাকা এবং ১৮ শতাংশ জিএসটি।

২। শিশুর অধিকার ও সুরক্ষা

সংশ্লিষ্ট বিষয়ের উপর নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট কোর্স করানো হবে।

কোথায়— অনলাইনে

কবে— ২৯ অগস্ট থেকে শুরু।

কতদিন— ৬ সপ্তাহ।

কারা আবেদন করতে পারবেন— যে কোনও আগ্রহী ব্যাক্তি।

কোর্সমূল্য— ৭৫০ টাকা এবং জিএসটি।

আবেদনের শেষ দিন— ২৬ অগস্ট।

৩। নাটক ও অভিনয় দক্ষতার বিকাশ

সংশ্লিষ্ট বিষয়ের উপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি সার্টিফিকেট কোর্স করানো হবে।

কোথায় হবে— প্রতিষ্ঠানের সংস্কৃত বিভাগে।

কবে— ১৫ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু।

কত দিন চলবে— তিন মাস।

কারা যোগ দিতে পারবেন— দ্বাদশ উত্তীর্ণেরা।

আবেদনের শেষ দিন কবে— ১২ সেপ্টেম্বর।

আসন— ২০টি।

কোর্স মূল্য— ৪৮০০ টাকা এবং ১৮ শতাংশ জিএসটি।

৪। মাশরুম চাষ

মাশরুম চাষ কী ভাবে করা হয় তার হাতে কলমে প্রশিক্ষণ দেবে উত্তরপ্রদেশের ইনস্টিটিউট অফ হর্টিকালচার টেকনোলজি।

কোথায়— অফলাইনে অর্থাৎ প্রতিষ্ঠানে গিয়ে ক্লাস।

আসন সংখ্যা— ২০।

কবে— ২৩ থেকে ২৬ অগস্ট।

কারা আবেদন করতে পারবেন— যে কোনও আগ্রহী ব্যাক্তি।

কোর্সের খরচ— ৯ হাজার ৪৮৮ টাকা।

৫। অ্যাপ্লিকেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অন সায়েন্টিফিক রিসার্চ

সংশ্লিষ্ট বিষয়ের উপর বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে কর্মশালার আয়োজন করা হয়েছে।

কোথায় হবে— প্রতিষ্ঠানের ফিজিক্যাল এডুকেশন বিভাগে।

কবে— ১ সেপ্টেম্বর থেকে ৩ সেপ্টেম্বর।

কত দিন চলবে— তিন দিন।

কারা যোগ দিতে পারবেন— আগ্রহী গবেষকেরা।

Admission new courses

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy