Advertisement
E-Paper

কল্যাণীর আইআইআইটিতে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার চাই, আবেদন করবেন কী ভাবে?

১১ মাসের চুক্তিতে ‘অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার’ পদে এই নিয়োগ করা হবে। তবে, এই মেয়াদ বৃদ্ধি হতে পারে। নিয়োগপ্রাপ্ত কর্মী মূলত ইনস্টিটিউটের ‘ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসার’ হিসেবে দায়িত্ব সামলাবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬ ২২:১০
আইআইআইটি কল্যাণী।

আইআইআইটি কল্যাণী। ছবি: সংগৃহীত।

কল্যাণীর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজিতে (আইআইআইটি কল্যাণী) চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

১১ মাসের চুক্তিতে ‘অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার’ পদে এই নিয়োগ করা হবে। তবে, এই মেয়াদ বৃদ্ধি হতে পারে। নিয়োগপ্রাপ্ত কর্মী মূলত ইনস্টিটিউটের ‘ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসার’ হিসেবে দায়িত্ব সামলাবেন। শিক্ষার্থীদের কেরিয়ার গাইডেন্স দেওয়া, সেরা কর্পোরেট ও আইটি সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ স্থাপন, ক্যাম্পাস প্লেসমেন্ট ও ইন্টার্নশিপ ড্রাইভ আয়োজন করার মতো ভূমিকা পালন করতে হবে তাঁকে। এই পদে আবেদনের জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৪৫ বছর। নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে ৮৯,৭৬০ টাকা বেতন দেওয়া হবে। আবেদনকারীকে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন হতে হবে। এর পাশাপাশি আইআইটি, এনআইটি, আইআইআইটি বা কোনও বিশ্ববিদ্যালয়ে অথবা বহুজাতিক সংস্থায় ট্রেনিং, প্লেসমেন্ট বা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের কাজে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যিক। প্রথম শ্রেণির এমবিএ ডিগ্রি থাকলে প্রার্থী অগ্রাধিকার পাবেন।

কী ভাবে আবেদন করবেন?

আগ্রহী প্রার্থীদের প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটের (https://iiitkalyani.ac.in/) পোর্টালে গিয়ে ১৮ সেপ্টেম্বর রাত ১২টার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। সাধারণ, ওবিসি ও ইডব্লিউএস প্রার্থীদের আবেদন ফি ২৫০ টাকা এবং তফসিলি জাতি ও উপজাতি প্রার্থীদের জন্য ২০০ টাকা ধার্য করা হয়েছে। তবে প্রতিবন্ধী প্রার্থীদের কোনও টাকা লাগবে না। অনলাইন আবেদনের পর ফর্মের প্রিন্টআউট ও সব প্রয়োজনীয় নথির স্ব-প্রত্যায়িত কপি ২৩ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে স্পিড পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে ‘রেজিস্ট্রার, আইআইআইটি কল্যাণী’ ঠিকানায় পাঠাতে হবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে আইআইআইটি কল্যাণীর ওয়েবসাইট থেকেই।

IIIT Kalyani Job Vacancy Job Recruitment

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy