কেন্দ্রের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারে (এনআইসি) চাকরির সুযোগ। সম্প্রতি এই মর্মে সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
সায়েন্টিফিক, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-এ পদে সরাসরি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থা। পে লেভেল-৬ (৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা) অনুযায়ী বেতন নির্ধারিত করা হবে।
মোট ৩৭৬টি শূন্যপদে প্রার্থী নিয়োগ করা হবে। এর মধ্যে কম্পিউটার সায়েন্স ও ইনফরমেশন টেকনোলজিতে ডিগ্রি থাকা ৩০০ জন, ডেটা সায়েন্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডিগ্রি থাকা ৫০ জন এবং ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি থাকা ২৬জন সুযোগ পাবেন।
সংশ্লিষ্ট বিষয়গুলিতে এমএসসি, এমএস, এমসিএ, বিই বা বিটেক ডিগ্রি থাকতে হবে। ২০২৪, ২০২৫ অথবা ২০২৬ সালের বৈধ গেট-এর স্কোরের ভিত্তিতে সরাসরি মেধা তালিকা অনুযায়ী নিয়োগ করা হবে। এই পদের জন্য কোনও পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। প্রার্থীদের বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। যদিও সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।
আরও পড়ুন:
-
মোড়কের মোহে বন্দি বিপণন! উৎপাদন শিল্পে গুরুত্বপূর্ণ প্যাকেজিং টেকনোলজি নিয়ে পড়ার সুযোগ কেমন?
-
শিক্ষক দিবসে ২১ শিক্ষককে জাতীয় পুরস্কার, ৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতি দেবেন সম্মান, তালিকায় উচ্চশিক্ষা ও পলিটেকনিকের শিক্ষকেরা
-
বাতিল তিন পরীক্ষা সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে, তার আগেই প্রকাশ হতে চলেছে ইউজিসি নেট-এর চূড়ান্ত উত্তরসঙ্কেত
আবেদন করবেন কী ভাবে?
আগ্রহী প্রার্থীদের অনলাইনে এনআইসি-র অফিসিয়াল ওয়েবসাইটের (https://recruitment.nic.in) মাধ্যমে আবেদন জানাতে হবে। ১ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে ৩০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দিতে হবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।