Advertisement
E-Paper

টাইগার শ্রফকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার ৩! অভিনেতার উপর নজর রেখে বড় ছক ছিল তাদের?

টাইগারকে খুনের চেষ্টার অভিযোগে তিন জনকে গ্রেফতার করল পুলিশ। রাজস্থানের কোটা স্টেশনে ট্রেনে সফর করার সময়ে ধরা পড়ে তারা। ধৃতদের মধ্যে দু’জন হরিয়ানার বাসিন্দা, অন্য আর এক জন মহারাষ্ট্রের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৬ ১২:০৬
টাইগারকে গুলির ঘটনায় গ্রেফতার ৩!

টাইগারকে গুলির ঘটনায় গ্রেফতার ৩! ছবি: সংগৃহীত।

অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ‍্য করে গুলির ঘটনায় উদ্বেগে বলিউড। এ বার টাইগারকে খুনের চেষ্টার অভিযোগে তিন জনকে গ্রেফতার করল পুলিশ। রাজস্থানের কোটা স্টেশনে ট্রেনে সফর করার সময়ে ধরা পড়ে তারা। ধৃতদের মধ্যে দু’জন হরিয়ানার বাসিন্দা, অন্য আর এক জন মহারাষ্ট্রের। তিন জনেরই যোগ রয়েছে লরেন্স বিশ্নোই গ্যাংয়ের সঙ্গে, এমনটাই দাবি তদন্তকারীদের।

সংবাদ সংস্থা সূত্রে খবর, তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই হামলার নেপথ্যে ছিল প্রশিক্ষণপ্রাপ্ত আততায়ীরা। হামলা চালানোর আগে টাইগারের গতিবিধির উপর নজর রেখেছিল তারা। অভিনেতার প্রতিদিনের রুটিন সম্পর্কে খোঁজখবর নিয়ে তার পরেই হামলার ছক কষা হয়েছিল বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর, প্রতি রবিবার জুহুর ফুটবল মাঠে যান টাইগার। সেই অভ্যাসের কথা জানত অভিযুক্তেরা। অভিনেতার গতিবিধির উপর নজর রেখে রবিবার মাঠ থেকে গাড়িতে ফেরার সময়ে তাঁকে লক্ষ্য করে হামলা চালানোর পরিকল্পনা করা হয়েছিল বলে অনুমান তদন্তকারীদের।

গুলি চালানোর পরে পালানোর জন্যও আগে থেকেই ছক কষে রেখেছিল আততায়ীরা। অভিযোগ, মুম্বইয়ের ভিলে পারলে ও আন্ধেরি হয়ে এসভি রোড ধরে এগিয়ে যায় তারা। পরে আন্ধেরি পশ্চিম রেল স্টেশনের কাছে মোটরবাইকটি ফেলে রেখে বরিভলীর দিকে যাওয়ার ট্রেনে ওঠে।

প্রাথমিক ভাবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তদন্তকারীদের অনুমান, পুলিশের চোখে ধুলো দিতে মহারাষ্ট্রের সীমানা পেরিয়ে প্রতিবেশী গুজরাতেও ঢুকে পড়েছিল অভিযুক্তেরা। তাদের গতিবিধি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Tiger Shroff Lawrence Bishnoi

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy