Advertisement
E-Paper

‘আইএএস হওয়ার আগে ভাল মা হওয়া উচিত’, আনন্দীবেনের মন্তব্যে দেবীদের তুলনা টানলেন কঙ্গনা?

কঙ্গনার মতে, সন্তান বা পরিবারের যত্ন নেওয়া নারীদের কাছে আলাদা করে শেখার বিষয় নয়। তাঁর মতে, নারীদের মধ্যে লালনপালন করার ক্ষমতা সহজাত। সেই কারণেই নারীকে দেবী, শক্তি, অন্নপূর্ণার মতো নানা নামে ডাকা হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুলাই ২০২৬ ১৭:৩১
আনন্দীবেনের মন্তব্যে কী প্রতিক্রিয়া কঙ্গনার?

আনন্দীবেনের মন্তব্যে কী প্রতিক্রিয়া কঙ্গনার? ছবি: সংগৃহীত।

একজন নারীর আইএএস বা শিক্ষিকার মতো পেশাদার হয়ে ওঠার আগে ‘দক্ষ’ মা হওয়া উচিত। সম্প্রতি উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেলের এই মন্তব্য নিয়ে সমাজমাধ্যমে তোলপাড় চলছে। কেউ কেউ সমর্থন করলেও, এই মন্তব্যের তীব্র সমালোচনা হচ্ছে বিভিন্ন মহলে। এ বার এই মন্তব্যকে সমর্থন করলেন কঙ্গনা রনৌত।

আনন্দীবেনের মন্তব্য সমর্থন করে রবিবার এক্স হ্যান্ডলে নিজের ছোটবেলার স্মৃতি তুলে ধরেন কঙ্গনা। তিনি লেখেন, ছোটবেলায় তাঁর ভাই ফুটবল ও ক্রিকেট খেলতেন। আর তিনি পুতুলের জন্য ছোট ছোট ঘর বানাতেন। তাদের জামাকাপড় সেলাই করতেন এবং রান্না করে খাওয়ানোর ভান করতেন। ছোট ছোট মাটির উনুন বানাতেন। নিজেকে পুতুলের মা বলে ভাবতেন। কঙ্গনার মতে, সন্তান বা পরিবারের যত্ন নেওয়া নারীদের কাছে আলাদা করে শেখার বিষয় নয়। তাঁর মতে, নারীদের মধ্যে লালনপালন করার ক্ষমতা সহজাত। সেই কারণেই নারীকে দেবী, শক্তি, অন্নপূর্ণার মতো নানা নামে ডাকা হয়। তবে শুধু দায়িত্ব পালনের জন্য নয়, ভালবাসা, নিজের হাতে খাওয়ানোর মধ্যে নারী সত্যিই আনন্দ খুঁজে পায়। এমন মনে করেন কঙ্গনা। অভিনেত্রীর কথায়, “এটা এমন কিছু নয় যা আমাদের শিখতে হয়। মানুষের যত্ন নেওয়ার দায়িত্ব ঈশ্বরই আমাদের দিয়েছেন। এটাই আমাদের প্রকৃত স্বভাব।”

অভিনেত্রী আরও বলেন যে, ইতিহাস জুড়ে নারীদের শক্তি, যত্ন আর স্নেহের প্রতীক হিসেবে দেখা হয়েছে। তিনি বলেন, “তাই নারীদের দেবী, শক্তি, অন্নপূর্ণা, মাতা, এমন অনেক নামে ডাকা হয়।”

কঙ্গনার এই মন্তব্যেও নানা রকমের মতামত জানিয়েছেন নেটাগরিক। অনেকে দাবি করেছেন, কঙ্গনা নিজেও তো স্বেচ্ছায় বিয়ে করেননি এবং মা হননি। বরং পেশার জগতে নিজের পাকাপাকি জায়গা তৈরি করেছেন। তাই কী ভাবে তিনি আনন্দীবেনের মন্তব্য সমর্থন করছেন? কঙ্গনার ভক্তেরা তাঁর মন্তব্য সমর্থন করেছেন।

Anandiben Patel Kangana Ranaut

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy