Advertisement
E-Paper

‘এ বার আমি স্বস্তি পেলাম’, কর্ণের চ্যাট শো বন্ধ হওয়ার খবর শুনে কেন শান্তিতে করীনা? সইফের কী প্রতিক্রিয়া?

‘কফি উইথ কর্ণ’-এর শেষ সিজ়নের চতুর্থ পর্বে দেখা যাবে বলিউডের তারকাদম্পতিকে। বুধবার মুক্তি পাওয়ার কথা এই পর্বের। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে অনুষ্ঠানের ঝলক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৬ ২২:৫৮
‘কফি উইথ কর্ণ’-তে করীনা ও সইফ!

‘কফি উইথ কর্ণ’-তে করীনা ও সইফ! ছবি: সংগৃহীত।

একসঙ্গে কর্ণ জোহরের আড্ডায় করীনা কপূর খান ও সইফ অলী খান। ‘কফি উইথ কর্ণ’-এর শেষ সিজ়নের চতুর্থ পর্বে দেখা যাবে বলিউডের এই তারকাদম্পতিকে। বুধবার জিয়ো হটস্টারে মুক্তি পাওয়ার কথা এই পর্বের। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে অনুষ্ঠানের ঝলক।

অনুষ্ঠানের শুরুতেই কর্ণ জোহরকে খোঁচা দিতে ছাড়েননি বন্ধু করীনা। শেষ সিজ়নের কথা শুনে এখনও পর্যন্ত অতিথিরা দুঃখপ্রকাশ করেছেন। সকলেই কর্ণকে এই অনুষ্ঠান চালিয়ে নিয়ে যেতে বলছেন। কিন্তু করীনা তাঁর চেনা কায়দায় বলেন, “আমি খুব খুশি হয়েছি এবং স্বস্তি পেয়েছি। এ বার আর আমাদের বার বার ‘কফি উইথ কর্ণ’-তে আসতে হবে না।” করীনার এমন মন্তব্যে পাল্টা রসিকতা করেন কর্ণ। তাঁর জবাব, “অনুষ্ঠানের শেষ সিজ়ন নিয়ে তোমার এই সংবেদনশীলতার জন্য ধন্যবাদ!”

অন্য দিকে, এই অনুষ্ঠানের ঝাঁ চকচকে পরিবেশের সঙ্গে সইফকে খুব একটা মানানসই লাগে না বলেই মনে করেন অনেকে। এ বার নিজেই সে কথা মেনে নিলেন অভিনেতা। স্ত্রী ও কর্ণের কথোপকথনের মাঝখানে বলে উঠলেন, এই অনুষ্ঠানে নিজেকে তাঁর ‘বেমানান’ মনে হয়।

অনুষ্ঠানের ঝলকে দেখা গিয়েছে, করীনাকে একটি মজার প্রশ্ন করেছেন কর্ণ। বর্তমান বলিউডের অভিনেতাদের মধ্যে এক নম্বরে কাকে রাখবেন তিনি? করীনার উত্তর অবশ্য ঝলকে প্রকাশ করা হয়নি। তবে স্ত্রীর জবাব শুনে সইফের মন্তব্য, “অন্য অভিনেতাদের প্রশংসাও করতে পারো তুমি।” এমনই নানা হাসির মুহূর্ত ধরা পড়েছে এই পর্বের ঝলকে। তারকাসন্তানদের প্রসঙ্গও উঠে আসে এবং তা নিয়ে হাসাহাসিও করেন তিন জন।

বলিউডে তারকা সন্তানদের সুযোগ দেওয়া নিয়ে দীর্ঘ দিন ধরেই সমালোচনার মুখে পড়েছেন কর্ণ। তাঁর প্রযোজনায় একাধিক তারকা সন্তান অভিনয়ের সুযোগ পেয়েছেন। সেই প্রসঙ্গেই যে সইফও একটি খোঁচা দিয়েছেন।

২০১০ সালের ‘কফি উইথ কর্ণ’-র তৃতীয় সিজ়নে একসঙ্গে এসেছিলেন সইফ ও করীনা। তখন তাঁরা প্রেমের সম্পর্কে ছিলেন। এর দু’বছর পর, ২০১২ সালের অক্টোবর মাসে বিয়ে করেন দু’জনে। বর্তমানে তাঁদের দুই ছেলে রয়েছে— তৈমুর ও জেহ্।

দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পরে ফের একসঙ্গে এই অনুষ্ঠানে হাজির হচ্ছেন তাঁরা। ফলে এই পর্ব ঘিরে দর্শকদের কৌতূহল তুঙ্গে।

Koffee With Karan Saif Ali Khan Kareena Kapoor Khan Karan Johar

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy