Advertisement
E-Paper

‘দো পেগ পি কে’, কাকভোরে নতুন রূপে চমকে দিলেন সলমন! সেই সঙ্গে সমালোচিতও হলেন ‘ভাইজান’

আচমকাই নিজের আগামী ছবি ‘মাতৃভূমি’র একটি গান প্রকাশ্যে আনলেন বলিউডের ভাইজান। গানের নাম ‘তেরি সেক্সি বিউটি’। সুর দিয়েছেন সাজিদ খান। গানটি গেয়েছেন সলমন নিজেই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ ১১:৩৬
সাতসকালে ‘মাতৃভূমি’র গান প্রকাশ করলেন সলমন!

সাতসকালে ‘মাতৃভূমি’র গান প্রকাশ করলেন সলমন! ছবি: সংগৃহীত।

ভক্তদের চমকে দিতে বরাবরই পছন্দ করেন সলমন খান। বুধবার কাকভোরে হঠাৎ চমকে দিলেন তিনি। সকাল সকাল একেবারে নতুন রূপে হাজির তিনি। আচমকাই নিজের আগামী ছবি ‘মাতৃভূমি’র একটি গান প্রকাশ্যে আনলেন বলিউডের ভাইজান। গানের নাম ‘তেরি সেক্সি বিউটি’। সুর দিয়েছেন সাজিদ খান। গানটি গেয়েছেন সলমন নিজেই।

গানের দৃশ্যায়নে সলমনের সঙ্গে রয়েছেন চিত্রাঙ্গদা সিংহও। ভোরবেলা গানটি সমাজমাধ্যমে পোস্ট করে নিয়ে মজার ছলেই সলমন লেখেন, “ভোর ৫টা ১২ মিনিটে রওনা। বিমান ঠিক সময়েই ছাড়ছে। দু’পেগ হয়ে গিয়েছে। এ বার আমার সুন্দরীর সঙ্গে উড়তে চলেছি। জানি না কোথায় গিয়ে নামব!” এই গান প্রকাশ্যে আসতেই মিশ্র প্রতিক্রিয়া এসেছে দর্শকের পক্ষ থেকে। ‘ভাইজান’-এর একনিষ্ঠ ভক্তেরা পর্দায় তাঁকে দেখে মুগ্ধ। এমনকি, ফের সলমন গেয়েছেন বলেও তাঁরা উচ্ছ্বসিত। নেটাগরিকের একাংশের পছন্দ হয়নি এই গান।

বিশেষ করে গানের কথা নিয়ে শুরু হয়েছে সমালোচনা। ‘মাতৃভূমি’ ছবিটি দেশাত্মবোধক বলেই জানা যাচ্ছে। তাই এই ছবিতে গানের ভাষার এমন কেন, প্রশ্ন নেটাগরিকের। এক নেটাগরিক লিখেছেন, “বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি দেশাত্মবোধক ছবিতে এ সব কী ধরনের কথা! এক জাতীয় বীরের চরিত্রকে কী বানিয়ে দেওয়া হল!”

আর এক জন সলমনের ভোররাতের পোস্ট দেখে মজা করে লিখেছেন, “উফ! আপনি এ বার একটু ঘুমের সময়টার দিকেও নজর রাখুন। সবসময় মধ্যরাতে অথবা কাকভোরে পোস্ট করেন।” এই ছবির নাম নিয়ে চলেছে জটিলতা। প্রথমে ছবিটির নাম ঠিক করা হয়েছিল ‘ব্যাটল অফ গলওয়ান’। কিন্তু ছাড়পত্র না মেলায় বদল আসে সেই নামে। রাখা হয় ‘মাতৃভূমি’। তাই এক নেটাগরিকের বক্তব্য, “প্রথমে ছবির নাম নিয়ে সমস্যা হল। আর এ বার ছবির গানের ভাষাতেও সমস্যা!” গানের একটি পংক্তি হল, “তেরি সেক্সি বিউটি কা ফ্যান বন গয়া হুঁ, দো পেগ পি কে এরোপ্লেন বন গয়া হুঁ।” এই পংক্তিতেই তৈরি হয়েছে আপত্তি।

ছবির মুক্তি নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। চলতি বছরের এপ্রিল মাসে ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষপর্যন্ত তা পিছিয়ে যায়। নতুন মুক্তির দিন এখনও ঘোষণা করেননি নির্মাতারা।

ছবির বিষয়বস্তু নিয়ে প্রতিরক্ষা মন্ত্রকের কিছু আপত্তি ছিল বলে খবর। সেই কারণেই নাকি ছবির বেশ কিছু দৃশ্য নতুন করে শুট করা হয় এবং চিত্রনাট্যেও বদল আনা হয়। যদিও খবর, সরকারের তরফে ছবিটি ছাড়পত্র পেয়েছে, তবে এখনও চলচ্চিত্র শংসাপত্র মেলেনি।

চলতি মাসে অথবা আগামী মাসে ছবিটি মুক্তি পেতে পারে বলে জল্পনা চলছে। তবে নির্মাতাদের তরফে এখনও কোনও চূড়ান্ত ঘোষণা করা হয়নি।

উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পেয়েছে শাহরুখ খানের ছবি ‘কিং’-এর গান ‘তু মিল জায়ে’। সেই গান বর্তমানে আলোড়ন ফেলে নেটদুনিয়ায়। এর মধ্যেই সলমনও তাঁর ছবির গান প্রকাশ্যে আনলেন। তবে কি ফের দু’জনের মধ্যে প্রচ্ছন্ন প্রতিযোগিতা শুরু হল? দর্শকের অনুমান তেমনই।

Salman Khan Chitrangada Singh

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy