Advertisement
E-Paper

‘রেল’ এবং ‘ট্রেন’, দু’টি শব্দই ইংরেজি, তা হলে এর বাংলাটি কী?

প্রতিনিয়তই তো কয়েক কোটি মানুষ যাত্রা করেন ট্রেনে। কিন্তু ক’জনই বা জানেন এর আসল অর্থ? খেয়াল করে দেখবেন, ‘রেল’ অথবা ‘ট্রেন’ উভয়েই কিন্তু ইংরেজি শব্দ। তবে এর বাংলা অর্থ কী?

এবিপি ডিজিটাল কনটেন্ট স্টুডিয়ো

শেষ আপডেট: ১০ জুলাই ২০২৬ ১৮:৩১
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

উপর থেকে দেখলে মনে হবে যেন শিরা-উপশিরার মতো জাল বিস্তার করেছে গোটা দেশে। ওই ভাবেই জুড়ে রেখেছে এক শহরকে অন্য শহরের সঙ্গে। দেশের যোগাযোগ মাধ্যমের অন্যতম মেরুদণ্ড এই ট্রেন।

প্রতিনিয়তই তো কয়েক কোটি মানুষ যাত্রা করেন এই ট্রেনেই। কিন্তু ক’জনই বা জানেন এর আসল অর্থ? খেয়াল করে দেখবেন, ‘রেল’ অথবা ‘ট্রেন’ উভয়েই কিন্তু ইংরেজি শব্দ। তবে এর বাংলা অর্থ কী? দৈনন্দিন জীবনে এমন অনেক শব্দই বহু প্রচলিত, যার প্রকৃত বাংলা অর্থ খুঁজে পাওয়া জটিল। ধরা যাক এই ট্রেনের কথাই। মনে করা হয়, ‘ট্রেন’ শব্দটির উৎপত্তি ফরাসি শব্দ ‘ট্রেনার’ থেকে। আবার কেউ কেউ মনে করেন, ‘ট্রেন’ শব্দটির ইংরেজি অর্থ এক প্রকার পরিবহন।

আর এর বাংলা অর্থটি একটু কঠিন। ‘লৌহপথগামিনী’। আবার ‘লৌহশকট’ নামেও পরিচিত এটি। ‘লোহার পথ’ মানে ‘ট্র্যাক’ এবং ‘গামিনী’র অর্থ হল যে অনুসরণ করে এগিয়ে চলে। সেই থেকেই এই শব্দ ‘লৌহপথগামিনী’।

মগজাস্ত্রের লড়াইয়ে সেরা স্কুলের খোঁজ করতে আবারও 'শব্দ-জব্দ' নিয়ে হাজির আনন্দবাজার ডট কম। আনন্দবাজার ডট কম আয়োজিত ‘শব্দ-জব্দ ২০২৬'-এর পার্টনাররাও এই সম্মান জ্ঞাপনের সঙ্গী। প্রতিযোগিতার প্রেজ়েন্টিং পার্টনার ‘ইস্টার্ন ইনস্টিটউট ফর ইন্টিগ্রেটেড লার্নিং ইন ম্যানেজমেন্ট’। পাওয়ার্ড বাই পার্টনার ‘রিলায়েন্স ট্রেন্ডস্’, ‘সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি’ এবং ‘এনএসএইচএম নলেজ ক্যাম্পাস, দুর্গাপুর’। ধন্যবাদ আমাদের অন্যান্য সহযোগীদেরও — ‘শব্দবাজি’ এবং ‘ডেলিফান’।

Shobdo Jobdo trains

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy