Advertisement
E-Paper

বাড়ির এই জায়গাগুলিতে নর্দমা তৈরি করলেই বিপদ! রুষ্ট হবেন মা লক্ষ্মী, তৈরি হতে পারে বাস্তুদোষও

বাড়ি তৈরির আগে বাস্তুশাস্ত্র মেনে রান্নাঘর, শৌচালয় এবং শোয়ার ঘর নির্মাণ করেন অনেকে। কিন্তু জলনিকাশি ব্যবস্থার ক্ষেত্রে আর সে সব নিয়ে অনেকে মাথা ঘামান না।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৬ ১৪:০৪

ছবি: এআই সহায়তায় তৈরি।

বাস্তুশাস্ত্র অনুসারে, একটি বাড়ির নর্দমা বা জলনিকাশি ব্যবস্থা সঠিক দিকে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ জলের প্রবাহ সরাসরি গৃহের শক্তি, আর্থিক অবস্থা এবং পরিবারের সদস্যদের শান্তির সঙ্গে সম্পর্কিত। বাড়ি তৈরির আগে বাস্তুশাস্ত্র মেনে রান্নাঘর, শৌচালয় এবং শোয়ার ঘর নির্মাণ করেন অনেকে। কিন্তু জলনিকাশি ব্যবস্থার ক্ষেত্রে আর সে সব নিয়ে অনেকে মাথা ঘামান না। তবে বাস্তুমতে, সঠিক নিয়ম না মেনে ঘরের যে কোনও দিকে নর্দমা তৈরি করলে হিতে বিপরীত হতে পারে। রুষ্ট হতে পারেন মা লক্ষ্মী। এমনকি, বাস্তুদোষ পর্যন্ত তৈরি হতে পারে। নীচে নর্দমা তৈরির শুভ এবং অশুভ দিক নিয়ে বিস্তারে আলোচনা করা হল—

  • দক্ষিণ-পশ্চিম দিক অর্থাৎ নৈঋত কোণে জল নিষ্কাশন ব্যবস্থা গড়ে তুললে তা পরিবারে অনর্থক খরচ বৃদ্ধির আশঙ্কা তৈরি করে। এমনকি, পরিবারের ঋণের বোঝা বেড়ে যেতে পারে।
  • বাড়ির একদম মাঝখানে, অর্থাৎ ব্রহ্মস্থানে নর্দমা তৈরি করা হলে বাস্তুদোষ তৈরি হয়। এর ফলে পরিবারে তীব্র অশান্তি, আকস্মিক মানসিক চাপ এবং কাজের ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হয়।
  • বাড়ির দক্ষিণ বা পশ্চিম দিকে নর্দমা তৈরি করলে ব্যবসায়িক ক্ষতি, উন্নতি আটকে যাওয়া এবং পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক নষ্ট হওয়া বা কলহের আশঙ্কা থাকে।
  • জলনিকাশি প্রবাহের জন্য উত্তর-পূর্ব দিক অর্থাৎ ঈশান কোণ সর্বোত্তম দিক। উত্তর বা পূর্ব দিক দিয়ে বাড়ির জল বেরিয়ে যাওয়াকে বাস্তুমতে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর ফলে পরিবারে সমৃদ্ধি ও ইতিবাচক শক্তি আসে।
  • ধন-সম্পদ এবং কর্মজীবনের উন্নতির জন্য বাড়ির উত্তর দিক দিয়ে জল প্রবাহিত হওয়া শ্রেয়।
  • ঘরের পূর্ব দিকে নর্দমা তৈরি করলে পারিবারিক অগ্রগতির সম্ভাবনা তৈরি হয়।
  • যদি উত্তর বা পূর্ব দিকে কোনও কারণে জল বার করার উপায় না থাকে তবে, বিকল্প হিসাবে উত্তর-পশ্চিম দিকে নর্দমা তৈরি করা যেতে পারে।
  • নর্দমা বা জলনিকাশি পাইপ সব সময় ঢেকে রাখা উচিত। খোলা নর্দমা বাড়ি থেকে ইতিবাচক শক্তি বার করে দেয় এবং নেতিবাচক শক্তি বাড়ায়।
  • বাড়ির মেঝের বা আঙিনার জলের ঢাল যেন সব সময় দক্ষিণ অথবা পশ্চিম দিক থেকে উত্তর বা পূর্ব দিকের দিকে হয়।
Vastu Tips Vastu Remedies drainage system

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy