১৬ জুলাই, ২০২৬ রথযাত্রা। বিশেষ এই দিনটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অতি গুরুত্বপূর্ণ। এই দিন বলরাম এবং সুভদ্রা-সহ নিজের বাড়ি থেকে মাসিবাড়ি বেড়াতে যান জগন্নাথদেব। এক সপ্তাহ সেখানেই থাকেন। তার পর উল্টো রথের দিন পুনরায় নিজের বাড়ি ফিরে আসেন। ওড়িশার জগন্নাথধাম পুরীতে জাঁকজমকের সঙ্গে রথযাত্রা পালন করা হয়। এ ছাড়া বাংলা-সহ পৃথিবীর আরও নানা প্রান্তে ধুমধাম করে রথযাত্রা পালিত হয়। এই দিন বিকেলে প্রায় প্রতিটি হিন্দু বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা রথ টানতে বার হয়। ছোট্ট রথে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে বসিয়ে পাড়ায় ঘুরে বেড়ায়। বিশেষ এই তিথিতে খাওয়া নিষেধ নির্দিষ্ট কিছু খাবার। অন্যথায় রুষ্ট হন জগন্নাথদেব। জীবনে কষ্টের শেষ থাকে না। রথযাত্রার দিন কোন খাবারগুলি মুখে তুলবেন না, জেনে নিন।
আরও পড়ুন:
রথযাত্রার দিন কোন খাবারগুলি খাওয়া উচিত নয়?
১. রথযাত্রার দিন কলমিশাক খাওয়া যাবে না। বিশেষ এই দিনে কলমিশাক খাওয়া অনুচিত বলে জানাচ্ছে শাস্ত্র।
২. কোনও তেতো জাতীয় খাবার রথযাত্রার দিন খাওয়া অনুচিত। এতে রুষ্ট হন জগন্নাথদেব।
৩. রথের দিন পুঁইশাক খাওয়া যাবে না। এতে ভাগ্যের উপর কুপ্রভাব পড়ে।
আরও পড়ুন:
৪. মাছ-মাংস, পেঁয়াজ-রসুন প্রভৃতি আমিষ খাবার রথযাত্রার না খাওয়াই ভাল বলে জানাচ্ছে শাস্ত্র। বিশেষ এই দিনে নিরামিষ আহার গ্রহণ করতে পারলে ভাল হয়।
৫. রথযাত্রার পবিত্র দিনে নেশাজাতীয় কোনও দ্রব্য গ্রহণ করা অনুচিত। অন্যথায় দুঃখের শেষ থাকে না।