কচ্ছপকে ইতিবাচক শক্তি এবং সৌভাগ্যের প্রতীক হিসাবে মানা হয়। বাজারে নানা রকমের কচ্ছপের মূর্তি পাওয়া যায়। কচ্ছপের মূর্তি ঘরে রাখলে সমৃদ্ধি লাভে সাহায্য হয় বলে জানাচ্ছে শাস্ত্র। তবে তা সঠিক দিক মেনে রাখতে হবে। অন্যথায় সুফল প্রাপ্তি হবে না। বাস্তুমতে, কী ধরনের কচ্ছপ মূর্তি বাড়ির কোথায় রাখা উচিত জেনে নিন।
আরও পড়ুন:
টোটকা:
১) ক্রিস্টালের কচ্ছপ ঘরের উত্তর অথবা উত্তর-পূর্ব দিকে রাখা খুবই শুভ। এতে বাড়ির সদস্যদের মধ্যে সম্পর্ক মধুর হয়।
২) কচ্ছপের মূর্তি সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন স্থানে রাখতে হয় এবং মাঝেমধ্যে কচ্ছপের মূর্তি পরিষ্কার করতে হয়।
৩) কচ্ছপের মূর্তির মুখ যেন সব সময় ঘরের ভিতরের দিকে থাকে সে দিকে বিশেষ খেয়াল রাখতে হবে।
আরও পড়ুন:
৪) কাঠের তৈরি কচ্ছপের মূর্তি ঘরের দক্ষিণ দিক অথবা দক্ষিণ-পূর্ব কোণে রাখা অত্যন্ত শুভ। বাড়ির সদস্যদের জ্ঞান বৃদ্ধিতে সাহায্য করে এটি।
৫) পরিবারের ক্ষেত্রে শ্রেষ্ঠ হল স্ত্রী কচ্ছপ। স্ত্রী কচ্ছপের মূর্তি সংসারে শান্তি বজায় রাখতে সাহায্য করে।
৬) মাটির কচ্ছপ বাড়িতে প্রশান্তি, সম্পদ, সম্প্রীতি এবং শান্তি নিয়ে আসে। এটি ঘরের দরজার উপরে রাখা যেতে পারে।
৭) হলুদ রঙের কচ্ছপ রাখলে বাড়ির সদস্যরা আশাবাদী হন এবং বাড়ির সদস্যদের মেজাজ নিয়ন্ত্রণে থাকে। সাদা রঙের কচ্ছপ বাড়িতে রাখা অত্যন্ত শুভ, এতে বাড়ির সুখশান্তি বজায় থাকে।