Advertisement
E-Paper

ডেস্কে দেবতার ছবি রেখেছেন? এ কাজ করা আদৌ শুভ কি না জানা আছে? শাস্ত্র কী বলছে দেখে নিন

অনেকেই ডেস্কে দেব-দেবীদের ছবি বা মূর্তি রাখেন। এ কাজ করা কি ঠিক? শাস্ত্রমত জেনে নিন।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৩৩

ছবি: এআই সহায়তায় তৈরি।

দিনের অধিকাংশ সময়ই কাটে অফিসে। ডেস্কে বসেই করতে হয় কাজ। সেই কারণে অনেকেই ডেস্কটিকে নানা রকমের জিনিস দিয়ে সাজান। এতে কাজে মন দিতে সুবিধা হয়। চোখের সামনে সুন্দর জিনিস থাকলে কাজ করতে ভালই লাগে। একাগ্রতা বৃদ্ধি পায়। অনেকেই ডেস্কে দেব-দেবীদের ছবি বা মূর্তি রাখেন। এ কাজ করা কি ঠিক? শাস্ত্রমত জেনে নিন।

ডেস্কে ঠাকুরের ছবি বা মূর্তি রাখা কি অনুচিত?

ডেস্কে দেব-দেবীর ছবি বা মূর্তি রাখলে সেটিকে যথাযথ নিয়ম মেনে, সম্মানের সঙ্গে রাখা উচিত। অন্যথায় সেটি করা এড়িয়ে চলাই ভাল। এতে ভাগ্যের উপর কুপ্রভাব পড়ে বলে বিশ্বাস। পজ়িটিভ শক্তি বৃদ্ধি পাওয়ার বদলে নেগেটিভ শক্তি বৃদ্ধি পায়। কর্মক্ষমতা হ্রাস পায়। সেই কারণে কাজের ডেস্কে ঠাকুরের ছবি বা মূর্তি না রাখাই ভাল। একান্তই রাখতে হলে মেনে চলুন বিশেষ কিছু উপায়।

নিয়ম-

  • ঠাকুরের ছবি বা মূর্তির সামনে খাবার খাওয়া এড়িয়ে চলুন। সেই স্থানে খাদ্যবস্তু না রাখতে পারলেও ভাল হয়। বিশেষ করে কোনও আমিষ খাবার সেখানে রাখবেন না।
  • যে স্থানে ঠাকুরের ছবি বা মূর্তি রাখছেন, সেখানটা নিয়মিত পরিষ্কার করুন। সেখানে যাতে ধুলোময়লা না জমে সে দিকে নজর রাখা জরুরি। এতে কাজের উপর খারাপ প্রভাব পড়বে।
  • দেবতার ছবি বা মূর্তির পাশে অপ্রয়োজনীয় জিনিস, ভাঙা বা খারাপ বস্তু, অদরকারি কাগজের দিস্তা জমিয়ে রাখবেন না।
Vastu Tips Vastu Shastra Office Decor Astro Tips Astrology

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy