চলে এল পুজোর মাস অক্টোবর। এই মাসে প্রায় সকল বাঙালি হিন্দুরই থাকে নানা পরিকল্পনা। কেবল নতুন জামাাকাপড় কেনাই নয়, বন্ধু এবং পরিবারের সঙ্গে আড্ডা, হুল্লোড়, খাওয়াদাওয়া প্রভৃতিতে মেতে থাকি আমরা। এ সবের জন্য প্রয়োজন টাকার। সেই বাড়তি টাকার জোগান একমাত্র লটারিই দিতে পারে। অক্টোবরে লটারি কেটে কোন কোন রাশির ভাগ্যে বদল আসতে পারে, জেনে নিন।
আরও পড়ুন:
মেষ– মেষ রাশির জাতক-জাতিকারা এই মাসে খুব বুঝে তার পর লটারির টিকিট কাটবেন। অর্থপ্রাপ্তির যোগ একেবারে যে নেই তা নয়, তবে প্রবল ভাবে লটারির যোগ দেখা যাচ্ছে না। মাসের শেষের দিকে তো একেবারেই লটারির কাছে ঘেঁষবেন না।
বৃষ– অক্টোবরের প্রথম দিকে বৃষ রাশির জাতক-জাতিকারা লটারির টিকিট কেটে দেখতে পারেন, একটা সুযোগ হাতে এলেও আসতে পারে। কিন্তু মাসের মধ্য ভাগে বা শেষ ভাগে একেবারেই লটারি কাটতে যাবেন না।
মিথুন– মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য এই মাসটা অর্থপ্রাপ্তির দিকে খুব একটা খারাপ দেখা যাচ্ছে না। তবে খুব বেশি অঙ্কের লটারির টিকিট কাটতে যাবেন না। এই মাসের প্রথম দিকটা খুব শুভ থাকবে অর্থপ্রাপ্তির দিকে।
আরও পড়ুন:
কর্কট– পুজোর মাসের মধ্য ভাগে কর্কট রাশির জাতক-জাতিকারা এক বার লটারি কেটে দেখতে পারেন, আর্থিক যোগ রয়েছে। লটারি কাটার দিকে ঝোঁক থাকবে তবে একটু বুঝে চলাই ভাল হবে।
সিংহ– সিংহ রাশির ব্যক্তিদের লটারির টিকিট কাটার জন্য খুব বেশি উৎসুক না হওয়াই ভাল হবে। এই মাসের একেবারে শেষের দিকে খুব কম অঙ্কের লটারির টিকিট কেটে দেখতে পারেন। বেশি অঙ্কে গেলে লোকসান হতে পারে।
কন্যা– অক্টোবরের শুরুর দিকটা কন্যা জাতক-জাতিকাদের জন্য বেশ ভাল দেখা যাচ্ছে। কিন্তু মধ্য ভাগে আর শেষ ভাগে একেবারেই লটারির টিকিট কাটা ঠিক হবে না, এতে লোকসান হতে পারে।
আরও পড়ুন:
তুলা– তুলা রাশির জাতক-জাতিকারা অক্টোবরে খুব সামান্য অঙ্কের লটারির টিকিট কাটতে পারেন। এই মাসে আর্থিক দিকটা খুব একটা ভাল নয়, হঠাৎ অর্থপ্রাপ্তিও খুব একটা দেখা যাচ্ছে না।
বৃশ্চিক– অক্টোবরের বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের আয়ের থেকে ব্যয় বেশি দেখা যাচ্ছে। তাই লটারি কাটা ঠিক হবে না।
ধনু– আর্থিক দিকে ধনু রাশির জাতক-জাতিকারা অক্টোবরে বেশ লাভবান হবেন বলে মনে করা হচ্ছে। তাই লটারির টিকিট কাটার ইচ্ছা থাকলে, এই মাসের যে কোনও সময় কাটতে পারেন।
আরও পড়ুন:
মকর- মকর রাশির জাতক-জাতিকাদের এই মাসে আয়ের দিক মধ্যম প্রকৃতির থাকবে। লটারির দিকে গেলে হতেও পারে, আবার না-ও হতে পারে বলে মনে করা হচ্ছে। তাই খুব বুঝে এই দিকে এগোন।
কুম্ভ– অক্টোবরে কুম্ভ রাশির জাতক-জাতিকারা লটারি কাটতে পারেন। অর্থপ্রাপ্তি খুব ভাল দেখা যাচ্ছে। মাসের মধ্য ভাগটা খুবই শুভ, তাই এই সময় যদি লটারি কাটার ইচ্ছা থাকে, তা হলে কাটতে পারেন।
মীন– মীন রাশির জাতকদের জন্য এই মাসে আর্থিক দিকটা বেশ শুভ। খুব বেশি অঙ্কের না কাটলেও, কম অঙ্কের লটারি কেটে দেখতে পারেন।
(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার ডট কম কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)