Advertisement
E-Paper

জীবনের সমস্ত কষ্ট হবে উধাও! সদর দরজার পাশে পাঁচ জিনিস রাখলেই ঘটবে চমক

সদর দরজায় কোনও ভুল মানেই সংসারে নেমে আসতে পারে বিপদের কালো ছায়া। তেমনই নির্দিষ্ট কিছু জিনিস যদি সদর দরজার পাশে রাখা যায়, তা হলে নানা দিক থেকে সুফল পাওয়া যায়।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৮
main door

ছবি: এআই সহায়তায় তৈরি।

বাড়ির সদর দরজা কেবলমাত্র অন্দরমহলের প্রবেশদ্বার নয়। বাস্তুশাস্ত্র অনুসারে, সদর দরজা দিয়ে ইতিবাচক শক্তি ঘরের ভিতর প্রবেশ করে বলে মনে করা হয়। প্রত্যেক বাড়ির সদর দরজার ক্ষেত্রে বিশেষ কিছু বিষয় খেয়াল রাখতে হয়। সদর দরজায় কোনও ভুল মানেই সংসারে নেমে আসতে পারে বিপদের কালো ছায়া। তেমনই নির্দিষ্ট কিছু জিনিস যদি সদর দরজার পাশে রাখা যায়, তা হলে নানা দিক থেকে সুফল পাওয়া যায়। সে সম্বন্ধে জেনে নিন।

  • সদর দরজার দিকে মুখ করে একটা পঞ্চমুখী হনুমানের ছবি রাখুন। মনে করা হয়, বাড়িকে সমস্ত প্রকার অশুভ শক্তি থেকে এই ছবি সুরক্ষা প্রদান করে। একই সঙ্গে বাস্তুদোষ আটকায়।
  • অর্থ আকৃষ্ট করার জন্য টানা ৪৩ দিন সদর দরজার সামনের অংশ দুধ এবং জলের মিশ্রণ দিয়ে মুছুন। এর ফলে অর্থভাগ্য উন্নত হয় বলে জানাচ্ছে শাস্ত্র।
  • ঘরের ভিতর, দরজার উপরিভাগে একটা গণেশের ছবি টাঙান। ভুলেও বাইরে লাগাবেন না। এতে সমৃদ্ধি ঘর ছেড়ে বিদায় নিতে পারে বলে মনে করা হয়।
  • সদর দরজার বাইরের অংশে দু’পাশে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন। হনুমানজির পা থেকে সিঁদুর এনে এই কাজ করতে পারলে খুব ভাল হয়। নেগেটিভ শক্তি ঘরের আশপাশে ঘেঁষতে পারবে না।
  • সূর্যাস্তের পর সদর দরজার বাঁ দিকে ঘিয়ের প্রদীপ জ্বালান। এর ফলেও শুভ শক্তির প্রবাহ বৃদ্ধি পায়।
Vastu Tips Vastu Shastra Astrology Astro Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy