Advertisement
E-Paper

বন্ধুবৃত্তে কেউ মনে মনে আপনাকে হিংসা করেন না তো? পাঁচ লক্ষণেই তা টের পাওয়া যাবে!

আমাদের আশপাশে সকলেই যে আমাদের ভাল চান এ ধারণা মোটেই ঠিক নয়। অনেকেই আছেন যাঁরা আমাদের ব্যর্থতাতেই খুশি হন। আমাদের সফল হতে দেখলে তাঁরা মুখে প্রকাশ না করলেও, মনে মনে হিংসা করেন।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৫৩

ছবি: এআই সহায়তায় তৈরি।

হিংসা বড়ই খারাপ জিনিস। মানুষ হিংসার বশে বিভিন্ন ভুল করে থাকেন। পরে গিয়ে সেই ভুল শোধরানোর সুযোগও সব সময় পাওয়া যায় না। অন্য দিকে অপরের বড় ক্ষতি হয়ে যায়। সেই কারণে সব সময় কার সঙ্গে মেশা হচ্ছে সে বিষয়ে খেয়াল রাখা জরুরি। আমাদের আশপাশে সকলেই যে আমাদের ভাল চান এ ধারণা মোটেই ঠিক নয়। অনেকেই আছেন যাঁরা আমাদের ব্যর্থতাতেই খুশি হন। আমাদের সফল হতে দেখলে তাঁরা মুখে প্রকাশ না করলেও, মনে মনে হিংসা করেন। এমন মানুষদের চেনার উপায় শাস্ত্রে বলা রয়েছে। আপনার আশপাশে থাকা মানুষদের কেউ যদি আপনাকে হিংসা করেন, তা হলে জীবনে নানা রকম লক্ষণ দেখা যায়। সে সম্বন্ধে জেনে নিন।

  • কাজের পথে বাধা আসতে দেখা যায়। কোনও কাজ শেষে এসে ভেস্তে যাওয়া বা সব কিছু ঠিকঠাক চলার পরও কাজটি পূরণ না হওয়া— এ জাতীয় জিনিস যদি আপনার সঙ্গে হয়ে চলে, তা হলে বুঝতে হবে আপনার বৃত্তে এমন কেউ রয়েছেন যিনি আপনাকে হিংসা করে।
  • কেউ সব সময় আপনার সঙ্গে প্রতিযোগীর মনোভাব নিয়ে মিশছেন। হতে পারে তিনি আপনার সহকর্মী বা বন্ধু। হয়তো আপনাদের মধ্যে প্রতিযোগিতার কোনও ব্যাপারই নেই। তা সত্ত্বেও তিনি সর্বদা আপনাকে ছাপিয়ে এগিয়ে যেতে চান, আপনি কিছুতে ভাল ফল করলেই তাঁর মুখভঙ্গি বদলে যায়। এমনটা হলে বুঝতে হবে উক্ত মানুষ আপনাকে হিংসা করেন।
  • নির্দিষ্ট কিছু মানুষের আশপাশে থাকলে কর্মক্ষমতা হারিয়ে ফেলেন। তাঁদের সাহচর্যে কোনও কিছুই যেন ভাল লাগে না, নিস্তেজ লাগে। এমন মানুষেরা মোটেই আপনার জন্য ভাল নয়। শাস্ত্র তেমনটাই দাবি করছে।
  • আপনার ব্যক্তিগত বিষয় পাঁচকান হয়ে যাচ্ছে। কাউকে বিশ্বাস করে কোনও কথা বললেন, কিছু দিন যেতে না যেতেই আশপাশের সকলে সেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করে দিলেন। এমনটা হলে বুঝতে হবে আপনার বিশ্বস্ত মানুষটি মনে মনে আপনাকে হিংসা করেন।
  • কিছু মানুষ আপনার সফলতার খুশি হচ্ছেন না। সফলতার কথা তাঁদের সঙ্গে ভাগ করে নেওয়ার পর আনন্দে না মেতে তাঁরা মুখভার করে বসে থাকছেন বা আপনার সঙ্গে অন্য রকম আচরণ করছেন। এমনটা হলেও বুঝতে হবে উক্ত মানুষ আপনাকে হিংসা করেন।
Astrology Astrological Prediction jealousy

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy