Advertisement
E-Paper

পুজোর তিন সামগ্রী মেঝের উপর রাখা নিষিদ্ধ! অন্যথায় ঘটে অমঙ্গল, সংসারে নেমে আসে অভাবের কালো ছায়া

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। এর ফলে হয়তো সমস্ত নিয়ম সব সময় মনে রাখাও কঠিন হয়ে পড়ে। কিন্তু নিয়মের বাইরে গিয়ে কোনও কিছুই করা উচিত নয়।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬ ০৮:০১
daily puja

ছবি: এআই সহায়তায় তৈরি।

আমরা পুজো করার সময় নানা নিয়ম মেনে পুজো করি। পুজোর সময় শাঁখ, উলুধ্বনি, কাঁসর, ঘণ্টা প্রভৃতি বহু জিনিসের ব্যবহার আমরা করে থাকি। তবে পুজো সংক্রান্ত বেশ কিছু বিষয় আমদের জানা থাকে না। এর ফলে অজান্তেই আমরা বেশ কিছু ভুল করে ফেলি। মঙ্গলের বদলে অমঙ্গলের শিকার হতে হয়।

পুজোর সময় পুরোহিতরা যা বিধান দেন, তাই আমরা মেনে চলি। সেই অনুযায়ী সব নিয়ম পালন করার চেষ্টা করি। বাঙালির বারো মাসে তেরো পার্বণ। এর ফলে হয়তো সমস্ত নিয়ম সব সময় মনে রাখাও কঠিন হয়ে পড়ে। কিন্তু নিয়মের বাইরে গিয়ে কোনও কিছুই করা উচিত নয়। বিশেষ করে পুজো সংক্রান্ত কিছু কাজ নিয়ম ছাড়া করা একেবারেই ঠিক নয়। আমাদের পুজোর সময় বিভিন্ন সামগ্রীর প্রয়োজন হয়। জ্যোতিষশাস্ত্রে পুজোর এই সামগ্রীর মধ্যে কয়েকটা এমন সামগ্রীর কথা বলা রয়েছে যা কখনও মাটিতে রাখতে নেই। এই জিনিসগুলো সব সময় আসনে আর না হলে স্ট্যান্ডে রাখতে হয়।

পুজোর কোন জিনিস মাটিতে রাখতে নেই?

শঙ্খ: শঙ্খ ভুল করেও কখনও মাটিতে রাখতে নেই। শঙ্খ সব সময় কোনও জিনিসের উপর রাখতে হয়। এমনকি শঙ্খ পরিষ্কার করার সময়ও মাটিতে রাখতে নেই।

ঘণ্টা: ঘণ্টা কখনও মাটিতে রাখতে নেই। ঘণ্টা ব্যবহার করার পরও সেটিকে জিনিসের উপরেই রাখতে হয়।

প্রদীপ: প্রদীপ মাটিতে রাখা একেবারেই নিয়মবিরুদ্ধ। প্রদীপ সব সময় স্ট্যান্ডে রাখতে হয়। এই জিনিস মাটিতে রাখলে সংসারে অভাব নেমে আসে।

Astro Tips Astrology

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy