Advertisement
E-Paper

বহুমূল্য রত্ন ধারণের পরও সুফল মিলছে না? গ্রহরত্ন পরায় পাঁচ ভুল করলে ফলপ্রাপ্তি হয় না! খোঁজ দিলেন জ্যোতিষী

প্রচুর টাকা খরচ করে রত্ন ধারণের পর যদি ফল না পাওয়া যায়, তা হলে মন খারাপ হয়ে পড়া অস্বাভাবিক কিছু নয়। গ্রহরত্ন আদৌ কাজের কি না সে নিয়েও মনে নানা প্রশ্ন জাগে। তবে গ্রহরত্ন পরলে বিশেষ কিছু বিষয় মাথায় রাখা জরুরি বলে জানাচ্ছে শাস্ত্র।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫০
gemstone ring

ছবি: এআই সহায়তায় তৈরি।

বহু মানুষই জীবনের বিভিন্ন সমস্যা থেকে রেহাই পাওয়ার লক্ষ্যে গ্রহরত্ন ধারণ করেন। তা কিনে বেশ বড় অঙ্কের টাকাই খরচ করতে হয়। গ্রহরত্নের দাম সাধারণত বেশি হয়। তা সত্ত্বেও জীবনের সমস্যাগুলি কাটিয়ে ওঠার লক্ষ্যে মানুষ রত্ন ধারণ করে থাকেন। তবে প্রচুর টাকা খরচ করে রত্ন ধারণের পর যদি ফল না পাওয়া যায়, তা হলে মন খারাপ হয়ে পড়া অস্বাভাবিক কিছু নয়। গ্রহরত্ন আদৌ কাজের কি না সে নিয়েও মনে নানা প্রশ্ন জাগে। তবে গ্রহরত্ন পরলে বিশেষ কিছু বিষয় মাথায় রাখা জরুরি বলে জানাচ্ছে শাস্ত্র। অন্যথায় ফলপ্রাপ্তি হয় না। গ্রহরত্নের কার্যকারিতা লোপ পায়। রত্ন ধারণের ক্ষেত্রে কোন বিষয়গুলি মাথায় রাখা জরুরি, জেনে নিন।

  • ভাঙা বা চিড় ধরা রত্ন পরা যাবে না। রত্নে যদি কোনও ভাবে আঘাত লাগে বা দাগ পড়ে যায়, সেটিও না পরাই ভাল বলে জানাচ্ছে শাস্ত্র। এই রত্ন পরলে সুফল প্রাপ্তি হয় না। উল্টে জীবনে সমস্যা আরও বেড়ে যায়।
  • রত্ন বারবার খোলা-পরা করা উচিত নয়। এতে রত্নের ফলদানের ক্ষমতা লোপ পায় বলে মনে করা হয়। যদিও ভিন্ন রত্নের ক্ষেত্রে নিয়ম ভিন্ন। কিছু রত্ন সব সময় পরে থাকতে হয়, কিছু রত্ন আবার বিশেষ বিশেষ সময়ে খোলার নিদান দেন জ্যোতিষীরা। তাই রত্ন ধারণের পূর্বে অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে কথা বলে নেওয়া জরুরি।
  • কোনও মানুষ আপনার যতই কাছের হোন না কেন, তাঁর ব্যবহার করা কোনও রত্ন পরা যাবে না। অন্যের ব্যবহৃত রত্ন কখনও পরতে নেই।
  • রত্ন সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সেটিতে কোনও প্রকার ধুলোময়লা জমতে দেওয়া যাবে না।
  • একসঙ্গে অনেক রত্ন ধারণ করা যাবে না। অনেকেই মনে করেন, একসঙ্গে নানা রকমের রত্ন পরলে জীবনে আর কোনও সমস্যা থাকবে না। এ ধারণা সম্পূর্ণ ভুল। এ ক্ষেত্রে সর্বদা জ্যোতিষীর পরামর্শ নেওয়া আবশ্যিক।
Gemstone Effects of Gemstones Astrology Astro Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy