Advertisement
E-Paper

পছন্দের তালিকায় থাকা রং আপনার জন্য অশুভ নয় তো? জন্মতারিখ অনুযায়ী এড়িয়ে চলুন কিছু রং, অন্যথায় হবে অমঙ্গল

বিশেষ কোনও কাজে যাওয়ার আগে বা বেশির ভাগ সময় জন্মতারিখ অনুযায়ী জামাকাপড় পরতে বলা হচ্ছে। তেমনই জন্মতারিখ মিলিয়ে বিশেষ কিছু রঙের জামা পরা অনুচিত। এর ফলে নিজেরই ক্ষতি হয়।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৫৭
numerology

—প্রতীকী ছবি।

আমাদের জীবনে জন্মতারিখের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। জন্মতারিখ মিলিয়ে বিভিন্ন কাজ করলে নানা দিক থেকে সুফ প্রাপ্তি হয় বলে জানাচ্ছে সংখ্যাশাস্ত্র। সেগুলির মধ্যে অন্যতম জন্মতারিখ মিলিয়ে পোশাকের রং বাছাই করা। তবে সব সময় জন্মতারিখ অনুযায়ী জামাকাপড় পরা সম্ভব হয় না। কিন্তু বিশেষ কোনও কাজে যাওয়ার আগে বা বেশির ভাগ সময় জন্মতারিখ অনুযায়ী জামাকাপড় পরতে বলা হচ্ছে। তেমনই জন্মতারিখ মিলিয়ে বিশেষ কিছু রঙের জামা পরা অনুচিত। এর ফলে নিজেরই ক্ষতি হয়। জন্মতারিখ মিলিয়ে কে কোন রঙের পোশাক পরা এড়িয়ে চলবেন, জেনে নিন।

কোন তারিখের মানুষদের জন্য কোন রঙের পোশাক নিষিদ্ধ?

১,১০,১৯,২৮ তারিখে জন্মানো ব্যক্তিদের কালো রঙের পোশাক একেবারেই পরতে নেই।

২,১১,২০,২৯ জন্মতারিখের মানুষদের গাঢ় নীল রঙের পোশাক থেকে দূরে থাকতে হবে।

৩,১২,২১,৩০ তারিখে জন্মানো জাতক-জাতিকাদের গোলাপি এবং সাদা রঙের পোশাক এড়িয়ে চলতে হবে।

৪,১৩,২২,৩১ জন্মতারিখের মানুষদের কমলা রঙের পোশাক পরা একেবারেই নিষিদ্ধ।

৫,১৪,২৩ জন্মতারিখের মানুষরা যে কোনও রঙের জামা কাপড় পরতে পারেন, কোনও সমস্যা হবে না।

৬,১৫,২৪ তারিখে জন্মানো জাতক-জাতিকাদের হলুদ রঙের পোশাক পরা এড়িয়ে চলা শুভ বলে মনে করা হচ্ছে।

৭,১৬,২৫ জন্মতারিখের জাতক-জাতিকারাও যে কোনও রঙের জামাকাপড় পরতে পারেন। কোনও সমস্যা নেই।

৮,১৭,২৬ জন্মতারিখের মানুষরা লাল রঙের পোশাক এড়িয়ে চলুন।

৯, ১৮, ২৭ জন্মতারিখের ব্যক্তিদের কালো এবং নীল রঙের পোশাক পরা যাবে না।

Numerology Astrology Astrological Prediction Birth Number

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy