Advertisement
E-Paper

লাজুক নন, তবে পার্টি থেকে শতহস্ত দূরে থাকেন বিশেষ কারণে! একাকিত্বে সাফল্য খুঁজে পান এই জন্মসংখ্যার ব্যক্তিরা

পার্টিতে যে ধরনের ঠাট্টা-তামাশা এবং হালকা রসিকতা হয়, এই জন্মসংখ্যার ব্যক্তিরা তাতে কোনও আগ্রহ খুঁজে পান না। এ সব কথোপকথন তাঁদের অর্থহীন বলে মনে হয়।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৬ ১৪:৩১

ছবি: সংগৃহীত।

অনুষ্ঠানের কোলাহল, অচেনা লোকজনের সঙ্গে আলাপচারিতায় অনেকেই আনন্দ খুঁজে পান। সংখ্যাতত্ত্ব অনুসারে, নির্দিষ্ট জন্মসংখ্যার ব্যক্তিরা মানুষের সান্নিধ্যে থাকতে পছন্দ করেন। আবার, একটি বিশেষ জন্মসংখ্যার জাতক-জাতিকারা পার্টি থেকে শতহস্ত দূরে থাকেন। অপরিচিতদের সঙ্গে কথোপকথন অথবা অন্যদের সঙ্গে গল্প করতে তাঁরা অস্বস্তি বোধ করেন। অনেকেই তাঁদের এই আচরণকে অহঙ্কার ভেবে বসেন। তবে, তা একেবারেই সত্য নয়।

সংখ্যাতত্ত্ব অনুযায়ী, ৭ জন্মসংখ্যার ব্যক্তিরা কেতু গ্রহ দ্বারা পরিচালিত। জন্মগত ভাবে অত্যন্ত অন্তর্মুখী, চিন্তাশীল এবং রহস্যময় প্রকৃতির হন তাঁরা। তাঁদের মন সর্বদা জীবনের গভীর সত্য, জ্ঞান এবং বিশ্বজগতের রহস্য খুঁজে বেড়ায়। ভিড়ে হইচইয়ের মধ্যে তাঁরা নিজেদের ভাবনার খেই হারিয়ে ফেলেন। সে কারণে নিরিবিলিতে একান্তে সময় কাটানো পছন্দ করেন তাঁরা।

বহির্বিশ্বের কোলাহল ৭ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের মানসিক শক্তি বা পজ়িটিভ এনার্জি দ্রুত শুষে নেয়। একা থাকার সময় তাঁদের ষষ্ঠ ইন্দ্রিয় খুব সক্রিয় থাকে। এমনকি, নির্জনতায় তাঁরা সঠিক সিদ্ধান্ত নিতেও সক্ষম হন। তাঁদের চিন্তাধারা অত্যন্ত মৌলিক হয়, যা তাঁদের উদ্ভাবনী কাজে সাফল্য এনে দেয়। সামাজিক জীবনের নানা অশান্তি তাঁদের লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারে না। তাঁরা নীরবে-নিভৃতে নিজেদের কাজ সম্পন্ন করে সাফল্যের দিকে ক্রমাগত ছুটে যান।

বিজ্ঞান, প্রযুক্তি, লেখালিখি, দর্শন বা গবেষণামূলক কোনও কাজের সঙ্গে যুক্ত হলে তা একা করতেই স্বচ্ছন্দ বোধ করেন ৭ জন্মসংখ্যার ব্যক্তিরা। পার্টি বা বড় কোনও অনুষ্ঠানে যাওয়ার নাম শুনলেই ৭ সংখ্যার জাতক-জাতিকারা সাধারণত গুটিয়ে যান। এর পিছনে বেশ কিছু কারণও থাকে।

পার্টিতে যে ধরনের ঠাট্টা-তামাশা এবং হালকা রসিকতা হয়, এই জন্মসংখ্যার ব্যক্তিরা তাতে কোনও আগ্রহ খুঁজে পান না। এ সব কথোপকথন তাঁদের অর্থহীন বলে মনে হয়। ৭ সংখ্যার মানুষেরা অত্যন্ত সংবেদনশীল হন। ভিড়ের মধ্যে গেলে আশপাশের নানা মানুষের নেতিবাচক বা অস্থির শক্তি তাঁরা অবচেতন ভাবেই গ্রহণ করে ফেলেন, যা তাঁদের ক্লান্ত এবং বিচলিত করে তোলে। পার্টি বা সামাজিক অনুষ্ঠানে লোকদেখানো আচরণ পছন্দ করেন না ৭ জন্মসংখ্যার ব্যক্তিরা। তাঁরা যে মিশুকে স্বভাবের নন তা নয়। বড় কোনও অনুষ্ঠান ছাড়া তাঁরা ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের সঙ্গে ঘরোয়া পরিবেশে গল্প করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।

Numerology success habits

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy