ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর শিক্ষা মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে প্রহ্লাদ জোশীকে। নতুন দায়িত্ব পাওয়ার পর প্রথম প্রতিক্রিয়াতেই প্রহ্লাদ জানালেন, নিজের সাধ্যমতো তিনি দায়িত্ব পালন করবেন। নিষ্ঠার সঙ্গে শিক্ষা মন্ত্রকের কাজ চালাবেন বলেও আশ্বাস দিলেন দেশবাসীকে।
ছাত্র-যুবদের লাগাতার বিক্ষোভের জেরে শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র। ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র সব দাবি মেনে নিয়েছে কেন্দ্র। আন্দোলনকারীরাও ধর্না প্রত্যাহারের ঘোষণা করেছেন। এ সবের মাঝেই সন্ধ্যায় কেন্দ্র জানিয়ে দেয়, উপভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ শিক্ষা মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন।
নতুন দায়িত্ব পাওয়ার পরে প্রথম প্রতিক্রিয়াতেই প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রহ্লাদ। তিনি বলেন, “প্রধানমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ। আমি এই দায়িত্ব গ্রহণ করছি। প্রধানমন্ত্রীর প্রত্যাশামতো আমি দায়িত্ব পালন করব।”
একই সঙ্গে সদ্য শিক্ষা মন্ত্রকের দায়িত্ব ছাড়া ধর্মেন্দ্রের প্রশংসাও শোনা যায় তাঁর গলায়। ধর্মেন্দ্র শিক্ষামন্ত্রী থাকাকালীন দেশে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়িত হয়েছে, সে কথা স্মরণ করিয়ে দেন তিনি। প্রহ্লাদ বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার গত ১২ বছরে অনেক ঐতিহাসিক সাফল্য পেয়েছে। গত চার-পাঁচ বছরে ধর্মেন্দ্র প্রধান জাতীয় শিক্ষানীতি বাস্তবায়িত করেছেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছেন। নতুন শিক্ষা ব্যবস্থায় দেশের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।” নতুন দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, “আমি নিজের সাধ্যমতো এবং নিষ্ঠার সঙ্গে প্রধানমন্ত্রীর দেখানো পথে নিজের দায়িত্ব পালন করব।”
আরও পড়ুন:
শনিবার বিকেলে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে সিজেপি-র প্রতিনিধিদলের সঙ্গে ফের একপ্রস্ত বৈঠকে বসেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা। ততক্ষণে শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন ধর্মেন্দ্র। এটিই ছিল সিজেপি তথা আন্দোলনকারী ছাত্র-যুবদের মূল দাবি। সিজেপি-র অন্য দাবিগুলিও মেনে নিয়েছে কেন্দ্র।
বৈঠকে কেন্দ্রের কাছে একটি খসড়াপত্র জমা দিয়েছে সিজেপি। নড্ডা জানান, ওই খসড়াপত্রটি পর্যালোচনা করা হবে। ভবিষ্যতে সিজেপি-র সঙ্গে আবার আলোচনায় বসবে কেন্দ্র।
প্রশ্নফাঁস রুখতে সংসদে একটি সংশোধনী বিল আনারও তোড়জোড় শুরু করে দিয়েছে কেন্দ্র। ইতিমধ্যে একটি খসড়া বিল তৈরি হয়ে গিয়েছে। তাতে অনুমোদনও দিয়েছে মোদীর মন্ত্রিসভা। সূত্রের খবর, সোমবার লোকসভায় পেশ হতে পারে সেই ‘পাবলিক এগ্জ়ামিনেশন অ্যামেন্ডমেন্ট ২০২৬’ বিলটি। সংশোধনী এই বিলটি পেশের পরই সংসদে আলোচনার জন্য সদস্যদের আহ্বান করবেন মন্ত্রী। এই বিলটি আইনে পরিণত হলে প্রশ্নফাঁসের ঘটনায় অভিযুক্তদের আরও কড়া শাস্তি দেওয়া যাবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা এবং জিতেন্দ্র সিংহের সঙ্গে তৃতীয় দফার বৈঠক করার পর সিজেপি জানায়, তাদের সব দাবি মেনে নিয়েছে কেন্দ্রীয় সরকার। তার পরেই আন্দোলনকারীদের উদ্দেশে তাদের আবেদন, এত দিন যে শান্তিপূর্ণ অবস্থান চলছিল, তা তুলে নিন।
- ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের চাপে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিটের প্রশ্নফাঁস এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে প্রথম থেকেই তাঁর পদত্যাগের দাবি জানিয়েছিল সিজেপি।
- ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে ‘গণতন্ত্রের জয়’ হিসেবে দেখছেন সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এই ‘জয়ের’ কৃতিত্ব পুরোটাই দেশের পড়ুয়া এবং যুব সমাজকে দিচ্ছে সিজেপি। কয়েক দিনের এই আন্দোলনের অন্যতম প্রধান মুখ দীপকে। শত ‘চাপে’ অনড় ছিলেন দাবিতে। সেই দাবি পূরণ হতেই বাঁধভাঙা আনন্দে ফেটে পড়েন তিনি।
-
ককরোচ সমর্থককে মারধরে অভিযুক্ত স্বতন্ত্রকে অবশেষে গ্রেফতার করল দিল্লি পুলিশ, পাঠানো হল জেল হেফাজতে
-
‘হাতজোড় করে আন্দোলনে ইতি টানতে চেয়েছিলেন’, যন্তর মন্তরে ‘ককরোচদের’ ভূমিকা নিয়ে বিতর্কিত মন্তব্য ওয়াংচুকের
-
ককরোচদের সংসদ অভিযানের দিন ছর্রা গুলিতে জখম হন অন্তত ১০ জন! আরটিআই-এর জবাবে বলল দুই হাসপাতাল
-
‘অনশন ভাঙার ছবি প্রকাশ করে প্রতিশ্রুতি ভেঙেছেন মন্ত্রীরা!’ নড্ডার হাতে স্যুপ খাওয়ার ১৪ দিন পরে সরব হলেন ওয়াংচুক
-
ধৃত আন্দোলনকারীদের মুক্তির দাবি! বাঁকিপুরে বিজেপির বিপর্যয়ের পরেই পটনায় ফের শুরু ককরোচ বিক্ষোভ