Advertisement
E-Paper

ধৈর্যের পরীক্ষা দিতে হবে না, রসুন ২০ সেকেন্ডে ছাড়ানোর কৌশল শেখালেন রন্ধনশিল্পী পঙ্কজ ভদৌরিয়া

রসুন ছাড়ানোর সহজ কৌশল বাতলে দিলেন রন্ধনশিল্পী পঙ্কজ ভদৌরিয়া। পরখ করে দেখবেন কি?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৬ ১৯:৩৭
Chef Pankaj Bhadouria Shares Easy Trick to Peel Garlic in 20 Seconds dgtl

রসুনের খোসা ছাড়ানোর কৌশল শেখালেন পঙ্কজ। ছবি: সংগৃহীত।

৫টি রসুন ছাড়াতে যে সময় লাগে, সেই সময়ে ২ কেজি মাংস কষিয়ে রান্না করা সহজ, বলতে পারেন লোকে। কারণ, রসুনের প্রতিটি কোয়া ছাড়িয়ে, সূক্ষ্ম খোসা তোলা ধৈর্যের ব্যাপার। গতিময় যুগে সকলেই চান সময় বাঁচাতে। খোঁজেন কৌশল, যাতে সময়সাপেক্ষ কাজও চটজলদি হতে পারে। এমন ‘মুশকিল আসান’ টোটকাই দিলেন জনপ্রিয় রন্ধন শিল্পী পঙ্কজ ভদৌরিয়া।

একঘণ্টা ধরে রসুন ছাড়াতে হবে না। পঙ্কজের পরামর্শে রসুন ছাড়ানো যাবে ২০ সেকেন্ডে। তার জন্য রসুনের মাথা এবং শেষের অংশ ছুরি দিয়ে কেটে দিতে হবে। রসুনটি মোটা প্লাস্টিকে মুড়ে মাইক্রোওয়েভ অভেনে দিয়ে ১০ সেকেন্ড ঘুরিয়ে নিলেই চলবে। প্লাস্টিক খুলে কোয়ায় একটু চাপ দিলেই খোসা সহজে খুলে আসবে।

রসুন ছাড়ানোর আরও কিছু পন্থা আছে। মাইক্রোওয়েভ অভেন না থাকলে কড়াইয়ে নুন দিয়ে তার উপরেও ১০ সেকেন্ড রসুন রেখে ঢাকা দিয়ে গরম করে এই পন্থা প্রয়োগ করে দেখতে পারেন।

রসুনের দুই প্রান্ত ছুরি দিয়ে কেটে জলে ভিজিয়ে ভাল করে রগড়ে নিন। খুব সহজে খোসাগুলি উঠে আসবে। দু থেকে তিন বার রগড়ে জল ফেলে দিন।

garlic Peeling Kitchen Hacks Kitchen Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy