Advertisement
E-Paper

গন্ধরাজের স্বাদে মজবে ভেটকি! পুজোর ভোজে বানিয়ে ফেলুন মাছের অন্য রকম পদ, সময় লাগবে মাত্র ১৫ মিনিট

ভেটকি ছাড়া পুজোর ভোজ জমে না। কিন্তু রোজ রোজ ফ্রাই-পাতুরি নয়, রেঁধে ফেলুন গন্ধরাজ ভেটকি। কলাপাতায় মোড়া, লেবুর গন্ধে মাখা মাছের পদটি মুখে দিলেই মিলিয়ে যাবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ ১৪:১৮
কলাপাতায় মোড়া সুগন্ধি ভেটকি।

কলাপাতায় মোড়া সুগন্ধি ভেটকি। ছবি: সংগৃহীত।

পুজোর ক’দিন রেস্তরাঁর লাইনে না দাঁড়িয়ে বাড়িতেই ভূরিভোজ করার পরিকল্পনা করছেন অনেকেই। তবে পুজোর সময় হেঁশেলে খুব বেশি সময় কাটাতে কেউই পছন্দ করেন না। তাই চটজলদি বানানো যায়, এমন রেসিপির খোঁজ শুরু হয়। মাছ ছাড়া পুজোর ভোজ অসম্পূর্ণ। আর সেই মাছ ভেটকি হলে তো কথাই নেই। তবে ভেটকি দিয়ে পাতুরি কিংবা ফিশফ্রাই নয়, এ বারের পুজোয় রেঁধে ফেলুন গন্ধরাজ ভেটকি। মুখে দিলেই মিলিয়ে যাবে, স্বাদ মনে থেকে যাবে বহু দিন। শিখে নিন রন্ধনপ্রণালী।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

প্রণালী:

ভেটকির ফিলেগুলিতে নুন, পাতিলেবুর রস, আদা-কাঁচালঙ্কাকুচি দিয়ে মাখিয়ে মিনিট পনেরো রেখে দিন। এ বার একটি বাটিতে দই নিয়ে তার সঙ্গে ফ্রেশ ক্রিম, ফেটানো ডিম, গন্ধরাজ লেবুর খোসা, নুন, চিনি দিয়ে ভাল করে মিশিয়ে নিন। আগে থেকে মেখে রাখা মাছের গায়ে দইয়ের মিশ্রণ ভাল করে মাখিয়ে নিন। এ বার কলাপাতার উপর একটি করে মশলামাখানো মাছ রেখে উপরে চেরা কাঁচালঙ্কা আর গোল করে কাটা গন্ধরাজ লেবু রেখে ভাল করে পাতাটি মুড়িয়ে নিন। এ বার মাছটি মিনিট দশেক ভাপিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গন্ধরাজ ভেটকি।

সংক্ষেপে
  • লক্ষ্মীপুজো যে কেবল পশ্চিমবঙ্গেই হয় তা নয়, দেশের নানা প্রান্তে হয়, তবে পুজোর আচার ভিন্ন। মহারাষ্ট্রে তা লক্ষ্মী পূজন, গুজরাতে আবার চোপড়া পূজন। ওড়িশায় তা-ই গজলক্ষ্মীর আরাধনা। কোন রাজ্যে কেমন ভাবে লক্ষ্মী পুজো হয়?
  • উত্তমকুমার নিষ্ঠাভরে বাড়ির লক্ষ্মীপুজো করতেন। তাই এই পুজোর নামই হয়ে গিয়েছিল ‘উত্তমকুমারের বাড়ির পুজো’। এখনও এই পুজো এ ভাবেই পরিচিত। পুজোর ঐতিহ্য এবং রীতি নিয়ে আনন্দবাজার ডট কম-এর সঙ্গে আড্ডা দিলেন উত্তম কুমারের ভাইঝি ও নাতনি।
  • সময় করে বসে পুজোর জন্য আলপনা দেওয়া এক প্রকার বন্ধই হয়ে গিয়েছিল। শহরে তো বটেই, মফস্‌সলেও। ইদানীং সমাজমাধ্যমের রিলে হাতপাখা থেকে শুরু করে পুরনো শাড়ি, চায়ের টেবিল থেকে ডায়েরির মলাট কিংবা বসার ঘরের মেঝে, সর্বত্র আলপনা দিচ্ছেন হুজুগে মানুষজন।
Fish Recipes

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy