Advertisement
E-Paper

রোহিত-কোহলিরা খেলায় ভারতের বিরুদ্ধে সিরিজে ৪০২৪ কোটি টাকার রেকর্ড লাভ অসি বোর্ডের, দু’টি অ্যাশেজ় টেস্টে ক্ষতি দেড় কোটি

গত আর্থিক বছরে অ্যাশেজ় সিরিজ়ে দু’টি টেস্ট দু’দিনে শেষ হয়ে গিয়েছিল। সেই কারণে প্রায় দেড় কোটি টাকা লোকসান হয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৬ ২০:৪৩
cricket

রোহিত শর্মা (বাঁ দিকে) ও বিরাট কোহলি। —ফাইল চিত্র।

লাভের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের উপর নির্ভর করতে হল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডকে। ২০২৫-২৬ আর্থিক বছরে মোট ৪০২৪ কোটি টাকা লাভ করেছে তারা। এই লাভ হয়েছে মূলত ভারত সফরের উপর নির্ভর করে। রোহিত শর্মা, বিরাট কোহলিদের শেষ বার দেখতে যে উন্মাদনা ছিল, সেটাই এই লাভের কারণ। অথচ, অ্যাশেজ় সিরিজ়ের কারণে লোকসান হয়েছে অস্ট্রেলিয়ার।

সম্প্রতি ২০২৫-২৬ আর্থিক বছরের হিসেব প্রকাশ করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। তাতে দেখা গিয়েছে, ৪০২৪ কোটি টাকা লাভ করেছে তারা। এই লাভের অঙ্ক তাদের ক্রিকেট বোর্ডে সর্বাধিক। গত বছরের তুলনায় ৫৪২ কোটি টাকা বেশি লাভ করেছে তারা।

কিন্তু গত আর্থিক বছরে অ্যাশেজ় সিরিজ়ে দু’টি টেস্ট দু’দিনে শেষ হয়ে গিয়েছিল। সেই কারণে প্রায় দেড় কোটি টাকা লোকসান হয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের।

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের সাদা বলের সিরিজ় থেকে সবচেয়ে বেশি লাভ করেছে তারা। এই সিরিজ়ের মিডিয়া ও সম্প্রচার স্বত্ব সবচেয়ে বেশি টাকায় বিক্রি হয়েছিল। পাশাপাশি রোহিত, কোহলিকে শেষ বার অস্ট্রেলিয়ার মাটিতে দেখার জন্য দর্শকদের মধ্যেও উন্মাদনা ছিল। ফলে অনেক বেশি টাকায় টিকিট বিক্রি হয়েছিল। তাতেই লাভ বেড়েছে।

কিন্তু আগামী দুই আর্থিক বছরে লোকসান হতে পারে বলেই জানিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। তার একমাত্র কারণ মিডিয়া ও সম্প্রচার স্বত্ব কমে যাওয়া। এর পর অস্ট্রেলিয়ার মাটিতে ভারত কবে খেলতে যাবে সেই ঘোষণা এখনও করেনি আইসিসি। ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপের আগে সেই সম্ভাবনা নেই। তাই চুক্তির অঙ্ক কমাতে চাইছে সম্প্রচারকারী চ্যানেল। ফলে ক্ষতির সামনে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।

Cricket Australia BCCI Rohit Sharma Virat Kohli

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy