Advertisement
E-Paper

৬ নজির: নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে গড়তে পারেন রোহিত, কোহলি

নিউ জ়িল্যান্ডের মাটিতে এক দিনের সিরিজ়ে আধ ডজন নজির গড়ার সুযোগ রয়েছে রোহিত শর্মা ও বিরাট কোহলির। তার মধ্যে রোহিতের পাঁচ ও কোহলির এক কীর্তির সুযোগ রয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৬ ১৪:০৬
cricket

রোহিত শর্মা (বাঁ দিকে) ও বিরাট কোহলি। —ফাইল চিত্র।

বুধবার থেকে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় শুরু ভারতের। আরও এক বার দেশের জার্সি গায়ে নামবেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। পাঁচ ম্যাচের সিরিজ়ে ছ’টি নজির গড়তে পারেন রোহিত ও কোহলি। তার মধ্যে রোহিতের কাছে সুযোগ রয়েছে পাঁচটি নজির গড়ার। অন্য দিকে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে পারেন বিরাট কোহলি।

২১,০০০ আন্তর্জাতিক রান

আন্তর্জাতিক ক্রিকেটে ২১,০০০ রান থেকে মাত্র ৩৪৮ রান দূরে রোহিত। এখন ৫১৭ ম্যাচে ২০,৬৫২ রান রয়েছে তাঁর। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৪২.৬৬ গড়ে ৫২ শতরান ও ১১৩ অর্ধশতরান করেছেন তিনি।

‘সেনা’ দেশে ৫০০০ রান

সেনা অর্থাৎ, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউ জ়িল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে ৪৯৬৪ রান করেছেন রোহিত। অর্থাৎ, আর ৩৬ রান করলেই এই চার দেশ মিলিয়ে ৫০০০ রান হবে তাঁর। ভারতের প্রথম ওপেনার হিসেবে এই রেকর্ড হবে তাঁর।

‘সেনা’ দেশে শতরান

সাউথ আফ্রিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় এক দিনের ক্রিকেটে শতরান থাকলেও নিউ জ়িল্যান্ডে তিন অঙ্কের ঘরে পৌঁছোতে পারেননি তিনি। পাঁচ ম্যাচের মধ্যে একটি শতরান করলেই এই চার দেশে অন্তত একটি করে শতরান হবে তাঁর। সচিন, কোহলি ও শিখর ধাওয়ানের পর চতুর্থ ভারতীয় হিসেবে এই নজির গড়বেন তিনি।

এক দিনের ক্রিকেটে ৪০০ ছক্কা

এক দিনের ক্রিকেটে এখনও পর্যন্ত ৩৮১ ছক্কা মেরেছেন রোহিত। পাঁচ ম্যাচে ১৯টি ছক্কা মারতে পারলে প্রথম ব্যাটার হিসেবে এই ফরম্যাটে ৪০০ ছক্কার রেকর্ড হবে তাঁর। পাঁচ ম্যাচে ২৬ ছক্কা মারলে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ ছক্কার রেকর্ড হবে রোহিতের।

ম্যাচ জয়ে অবদান ১৫,০০০ রান

রোহিতের খেলা যে যে ম্যাচ ভারত জিতেছে সেখানে এখনও পর্যন্ত মোট ১৪,৮১৭ রান করেছেন রোহিত। আর ১৮৩ রান করলেই ভারতের ম্যাচ জয়ে রোহিতের অবদান হবে ১৫,০০০ রান। এই তালিকায় চার নম্বরে রয়েছেন তিনি। প্রথম তিন ব্যাটার হলেন রিকি পন্টিং (২০,১৪০ রান), কোহলি (১৮,৫৮৯ রান) ও সচিন (১৭,১১৩ রান)।

সচিনকে টপকানোর সুযোগ কোহলির

নিউ জ়িল্যান্ডে ১১ ম্যাচ খেলে ৫১৪ রান করেছেন কোহলি। আর ১৩৯ রান করলেই এই দেশে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রানের মালিক হবেন তিনি। আপাতত শীর্ষে সচিন। নিউ জ়িল্যান্ডে ১৮ ম্যাচে ৬৫২ রান করেছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন বীরেন্দ্র সহবাগ। এই দেশে ১২ ম্যাচে ৫৯৮ রান করেছেন তিনি। আপাতত তিন নম্বরে রয়েছেন কোহলি। তবে সকলকে ছাপিয়ে যাওয়ার সুযোগ রয়েছে তাঁর।

India Vs New Zealand Rohit Sharma Virat Kohli Team India

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy