Advertisement
E-Paper

আগরকরের বদলে কে? নির্বাচক বাছার পরীক্ষায় প্রশ্নপত্রে রোহিত, বৈভব! পরীক্ষার্থীদের সামলাতে হল শুভমনের ‘গুগলি’

পশ্চিমাঞ্চল থেকে নতুন নির্বাচক খোঁজার কাজ চলছে। আপাতত প্রধান নির্বাচকের দায়িত্ব সামলাচ্ছেন প্রজ্ঞান ওঝা। যা পরিস্থিতি, তাতে আগরকরের পরিবর্তের দৌড়ে এগিয়ে ওয়াসিম জাফর ও রমেশ পওয়ার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ ১২:০৫
cricket

(বাঁ দিক থেকে) শিবসুন্দর দাস, রুদ্রপ্রতাপ সিংহ, দেবজিৎ শইকীয়া, ভিভিএস লক্ষ্মণ, প্রজ্ঞান ওঝা, অজয় রাতরা। ছবি: এক্স।

অজিত আগরকরের পরিবর্ত বাছাইয়ে প্রক্রিয়া চলছে। ইতিমধ্যেই সম্ভাব্য প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হয়েছে। সেখানেই রোহিত শর্মা, বৈভব সূর্যবংশী ও শুভমন গিলকে নিয়ে প্রশ্ন করা হয়েছে।

‘হিন্দুস্তান টাইমস’ জানিয়েছে, বোর্ডের ক্রিকেট অ্যাডভাইজ়রি কমিটির দুই সদস্য অশোক মলহোত্র ও যতীন পরাঞ্জপে ইন্টারভিউ নিয়েছেন। ভার্চুয়াল মাধ্যমে ইন্টারভিউ হয়েছে। সেখানে সকলকে প্রশ্ন করা হয়েছে, রোহিতের এক দিনের ভবিষ্যৎ নিয়ে তাঁরা কী ভাবছেন। পাশাপাশি বৈভব কেন ভারতের প্রথম একাদশে সুযোগ পাচ্ছেন না, তাঁরা থাকলে ১৫ বছরের ক্রিকেটারকে নিয়ে কী ভাবে ভাবতেন, সেই প্রশ্নও করা হয়েছে।

আরও একটি গুগলি সামলাতে হয়েছে প্রার্থীদের। ভারতের টেস্ট ও এক দিনের অধিনায়ক শুভমনের সম্ভাব্য পরিবর্ত হিসেবে তাঁরা কাদের কথা ভাবছেন, সেই প্রশ্নেরও জবাব দিতে হয়েছে। রোহিতকে নিয়ে যে প্রশ্ন হবে, সেই আন্দাজ আগে থেকেই প্রার্থীদের ছিল। কিন্তু বৈভব ও শুভমনের প্রশ্ন তাঁদের কাছে আকস্মিক।

প্রধান নির্বাচক হিসেবে ভারতকে জোড়া টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো আগরকরের মেয়াদ বাড়ার কথা ছিল। কিন্তু রোহিতকে নিয়ে করা তাঁর একটি সিদ্ধান্ত পরিস্থিতি বদলে দেয়। তিনি রোহিতকে জানান, ২০২৭ বিশ্বকাপের জন্য তাঁকে ভাবা হচ্ছে না। কিন্তু তাতে হস্তক্ষেপ করে বোর্ড। সচিব দেবজিৎ শইকীয়া জানিয়ে দেন, এক দিনের ক্রিকেট থেকে এখনই রোহিতকে সরানোর কোনও ভাবনা তাঁদের নেই। তার পরেই আগরকর জানিয়ে দেন, তিনি আর মেয়াদ বাড়াবেন না। বোর্ডও তাঁকে অনুরোধ করেনি।

পশ্চিমাঞ্চল থেকে নতুন নির্বাচক খোঁজার কাজ চলছে। আপাতত প্রধান নির্বাচকের দায়িত্ব সামলাচ্ছেন প্রজ্ঞান ওঝা। যা পরিস্থিতি, তাতে আগরকরের পরিবর্তের দৌড়ে এগিয়ে ওয়াসিম জাফর ও রমেশ পওয়ার। ওয়াসিম প্রজ্ঞানের থেকে বেশি টেস্ট খেলেছেন। ফলে তিনি নির্বাচক হলে প্রধান নির্বাচকের দায়িত্বও তিনি পাবেন। কিন্তু বোর্ড সেই দায়িত্বে ওঝাকে চাইছে। ফলে আগরকরের পরিবর্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি পওয়ারের।

BCCI India Cricket

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy