Advertisement
E-Paper

আগরকরের উত্তরসূরিকে সতর্ক করে দিলেন গাওস্কর, দল নির্বাচনের সময় দেখেশুনে কাজ করার পরামর্শ

প্রধান নির্বাচক পদে মেয়াদ শেষ হয়ে গিয়েছে অজিত আগরকরের। সম্ভাব্য প্রধান নির্বাচককে সতর্ক করে দিলেন সুনীল গাওস্কর। তাঁর পরামর্শ, ভুল করলে সমালোচনা শুনতেই হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৯:০৮
cricket

অজিত আগরকর। — ফাইল চিত্র।

প্রধান নির্বাচক পদে মেয়াদ শেষ হয়ে গিয়েছে অজিত আগরকরের। নতুন নির্বাচক এসে নিউ জ়িল্যান্ড সিরিজ়ের দল নির্বাচন করবেন। তার আগে সম্ভাব্য প্রধান নির্বাচককে সতর্ক করে দিলেন সুনীল গাওস্কর। তাঁর পরামর্শ, ভুল করলে সমালোচনা শুনতেই হবে। তাই ভেবেচিন্তে পা ফেলার কথা বলেছেন তিনি।

আগরকর থাকাকালীন তাঁর একাধিক সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। রোহিত শর্মাকে সরিয়ে শুভমন গিলকে এক দিনের অধিনায়ক করা, রোহিতকে জোর করে এক দিনের দল থেকে সরাতে চাওয়ার ঘটনা ঘটেছে। তাঁর আমলেই রোহিত এবং বিরাট কোহলি টেস্ট থেকেও অবসর নিয়েছেন।

‘মিড ডে’-তে একটি কলামে গাওস্কর লিখেছেন, “নির্বাচক কমিটির চেয়ারম্যান হওয়ার মধ্যে একটা সম্মান রয়েছে। তার সঙ্গে পিঠে অদৃশ্য একটা বোঝাও থাকে। আম্পায়ারিং, উইকেটকিপিং, ধারাভাষ্য— আপনার কাছে যতগুলো গুণই থাকুক না কেন, লোকে সব ভুলে যাবে। একটা ভুল ১০০ বার আতশকাচ দিয়ে দেখা হবে এবং সেটা নিয়ে বার বার আলোচনা হবে।”

তিনি আরও লিখেছেন, “অনেকেই হয়তো একটা বিষয় জানেন না। এমন অনেক সিদ্ধান্ত আছে যেগুলো বাকি নির্বাচকদের চাপে চেয়ারম্যান নিতে বাধ্য হন। যে হেতু চেয়ারম্যানকেই সংবাদমাধ্যমের সামনে আসতে হয়, তাই তাঁকেই যাবতীয় দোষারোপ করা হয়।”

গাওস্কর জানিয়েছেন, পরবর্তী প্রধান নির্বাচক যে-ই হোক না কেন, তাঁর নেওয়া ঠিক সিদ্ধান্তের বদলে ভুলগুলিকে নিয়েই আলোচনা হবে বেশি। গাওস্কর লিখেছেন, “পরবর্তী চেয়ারম্যান যিনিই হোন, খেলোয়াড়ি জীবনে তিনি যতই জনপ্রিয় হোন না কেন, তাঁকে সব সময় নেতিবাচক দিকগুলোকেই সামলাতে হবে। সে লোকে যতই তাঁকে ভুল বুঝুক।”

Ajit Agarkar Sunil Gavaskar BCCI

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy