Advertisement
E-Paper

ফুটবল বিশ্বকাপে টিকিট বিক্রি থেকে ৪৮ হাজার কোটি টাকা আয় ফিফার, কাতারকে ছাপিয়ে গেল উত্তর আমেরিকার তিন দেশ

গত ফুটবল বিশ্বকাপে শত বিতর্ক সত্ত্বেও প্রতিটি মাঠেই খেলা দেখতে ভিড় হচ্ছিল। অবশেষে টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থের পরিমাণ জানাল ফিফা। দাবি, টিকিট বিক্রি থেকে প্রায় ৪৮ হাজার কোটি টাকা আয় হয়েছে তাদের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৬ ২২:৩৬
football

ফিফা বিশ্বকাপের ট্রফি। — ফাইল চিত্র।

গত ফুটবল বিশ্বকাপে শত বিতর্ক সত্ত্বেও প্রতিটি মাঠেই খেলা দেখতে ভিড় হচ্ছিল। এত মাস পর অবশেষে টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থের আনুমানিক পরিমাণ জানাল ফিফা। তাদের দাবি, টিকিট বিক্রি থেকে ৫০০ কোটি ডলার বা প্রায় ৪৮ হাজার কোটি টাকা আয় হয়েছে তাদের। কাতার বিশ্বকাপের টিকিট বিক্রি থেকে আয়ের পাঁচ গুণ।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আগেই জানিয়েছিলেন, বিশ্বকাপ থেকে মোট ১৫০০ কোটি ডলার বা ১ লক্ষ ৪৩ হাজার কোটি টাকা আয় হয়েছে ফিফা। নতুন তথ্যে দেখা যাচ্ছে, লাভের অর্ধেকই এসেছে টিকিট বিক্রি থেকে। ফিফার দাবি, প্রত্যাশার চেয়ে ২০০ কোটি ডলার বেশি লাভ হয়েছে তাদের।

শুধু টিকিট বিক্রি নয়, অতিথিসেবা বাবদও আয় বেড়েছে। এখনও হিসাব গণনার কাজ চলছে। অর্থাৎ আয়ের পরিমাণ আরও বাড়তে পারে।

কাতারে ৩২ দলের বিশ্বকাপ হলেও উত্তর আমেরিকায় ৪৮ দলের বিশ্বকাপ হয়েছে। ম্যাচের সংখ্যা বেড়েছে ৪০টি। ফলে টিকিট বাবদ প্রাপ্ত অর্থের পরিমাণও বেড়েছে। অনেকে আরও একটি বিষয় তুলে ধরেছেন। তাদের দাবি, কাতারের থেকে উত্তর আমেরিকা বিশ্বকাপের টিকিটের দাম অনেক বেশি ছিল। যেমন ফাইনালের টিকিটের ন্যূনতম দাম ছিল ভারতীয় মুদ্রায় প্রায় চার লক্ষ টাকা। বর্ধিত টিকিটের দামের কারণেই ফিফার এত বেশি লাভ হয়েছে বলে একাংশের মত।

বিশ্বকাপের আগে থেকেই টিকিটের বিপুল দাম নিয়ে ক্ষোভ ছিল সমর্থকদের মধ্যে। শুরুর দিকের ম্যাচগুলিতে স্টেডিয়াম পূর্ণ হচ্ছিল না। ধীরে ধীরে ভিড় বাড়তে থাকে।

FIFA World Cup Qualifier fifa

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy