বিশ্বকাপে মাত্র একটিই গোল করেছেন। তবে একটি-দু’টি ম্যাচ বাদ দিলে লেমিনে ইয়ামালকে নিজস্ব ছন্দেই পাওয়া গিয়েছে। স্পেনের হয়ে সুযোগ তৈরি করার ব্যাপারে তিনি সকলের চেয়ে এগিয়ে। সেই তরুণ ফুটবলারকে ফাইনালে দেখা যাবে অন্য রূপে। ফাইনালের আগে কেশসজ্জা করেছেন তিনি।
শনিবার স্পেনের হোটেলে দামি গাড়িতে চেপে আসতে দেখা যায় কেশসজ্জা বিশেষজ্ঞ ব্রায়ান গুয়ারদাদোকে। তিনি আমেরিকার বিখ্যাত ব্যক্তিত্ব। প্রচুর খ্যাতনামী তাঁর কাছেই চুল কাটেন বা চুলের সাজ তৈরি করেন। বিশ্বকাপে তিনি স্পেনের ফুটবলারদের কেশসজ্জার দায়িত্বে রয়েছেন। তাঁর হোটেলে আসার ভিডিয়ো ভাইরাল হয়েছে।
গাড়ি থেকে নেমে তিনি সোজা ইয়ামালের ঘরে চলে যান। সেখানেই ইয়ামালের চুল কেটে দেওয়ার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। শেষমেশ ঠিক কী ধরনের চুলের সাজ করেছেন ইয়ামাল তা দেখা যায়নি। ফাইনালেই তা প্রকাশ্যে আসবে বলে ধারণা সমর্থকদের। কাজ হয়ে যাওয়ার পর স্পেনীয় ফুটবলারের থেকে একটি সই করা জার্সিও পেয়েছেন ব্রায়ান।
আরও পড়ুন:
-
ফাইনালের আগে শুরু বিতর্ক! রেফারির সাহায্য পাচ্ছে আর্জেন্টিনা, মেসিদের বিরুদ্ধে অভিযোগ স্পেনীয় ফুটবলারের
-
একা ইয়ামালই নন, ছোটবেলায় মেসির ‘স্নেহ’ পেয়েছেন স্পেন দলের আরও তিন ফুটবলার! ফাইনালে তাঁরাও টক্কর দেবেন লিয়োর সঙ্গে
-
একটি টিকিটের দাম ২৭ লক্ষ টাকা! বিশ্বকাপ ফাইনালের আগে চড়চড়িয়ে বাড়ছে দাম, ততই বাড়ছে সমর্থকদের ক্ষোভ
-
রবিবারই মেসির শেষ ম্যাচ? দুই শব্দে উত্তর আর্জেন্টিনার কোচের, ফাইনালে আগে অনুশীলন নিয়ে ফিফাকে তোপ স্কালোনির
ফাইনালের আগে পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে ইয়ামালকে। নিউ জার্সির একটি জায়গায় বান্ধবী ইনেস গার্সিয়া সান্তোস এবং ভাই কিনের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি। সমাজমাধ্যমে সেই ছবি ছড়িয়েও পড়েছে। দেখে বোঝা গিয়েছে, ফাইনালের আগে চাপ নিতে নারাজ তরুণ ফুটবলার। তাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই মানুষের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১৬ বছর পর আবার বিশ্বকাপ জিতল স্পেন। রবিবার নিউ জার্সিতে শুরু থেকে শেষ পর্যন্ত দাপটের সঙ্গে খেলে আর্জেন্টিনাকে হারিয়েছে তারা।
- বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়েছে স্পেন। প্রতিযোগিতা শেষে চার পুরস্কার গেল কাদের ঝুলিতে?
- লিয়োনেল মেসি থাকার পরেও শেষরক্ষা হল না আর্জেন্টিনার। স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারতে হল। মেসিদের হারের পাঁচ কারণ কী কী?
-
চারটি আত্মঘাতী বোমায় মেসিকে উড়িয়ে দেওয়ার ছক! বিশ্বকাপের সময় আমেরিকায় জঙ্গিহানার পরিকল্পনা ফাঁস
-
স্পেন-আর্জেন্টিনা ফাইনালই শেষ ম্যাচ হয়ে থাকল ভিনচিচের, বিশ্বকাপের সেরা রেফারি খেলাতে এসেছিলেন ভারতেও
-
বিশ্বকাপ শেষের পাঁচ দিন পরেও বিতর্ক থামার নাম নেই! লাল কার্ড নিয়ে ট্রাম্পের নাক গলানোয় নতুন করে সুর চড়াল হালান্ডের নরওয়ে
-
ফাইনালে হেরে গিয়েও ২০৩০ বিশ্বকাপেও জায়গা পাকা করে নিল আর্জেন্টিনা! নেপথ্যে ফিফার সিদ্ধান্ত
-
বিশ্বকাপের সেরা একাদশ বাছল ফিফা, চার জায়গায় একমত নই আমরা! কোন ১১ জনকে রাখল আনন্দবাজার ডট কম