Advertisement
E-Paper

সোনার সকাল! চিনকে হারিয়ে পুরুষদের দলগত তিরন্দাজির ফাইনালেও জয়ী ভারত, বুধবার এল ৪টি স্বর্ণপদক, ৩টিই তির ছুড়ে

বুধবার চতুর্থ সোনা জিতল ভারত। তিরন্দাজিতে আরও একটি সোনা জিতল তারা। পুরুষদের কমপাউন্ড বিভাগের ফাইনালে চিনকে ২৩৮-২৩৭ পয়েন্টে হারিয়েছে ভারত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৭
sports

সোনা জয়ের পর তিরন্দাজদের উচ্ছ্বাস। ছবি: পিটিআই।

টানা কয়েক দিন ধরে এশিয়ান গেমসে সোনা জিতছিল না ভারত। সেই খরা মঙ্গলবার কাটিয়েছিলেন নীরু ঢাঁডা। বুধবার যেন এশিয়ান গেমসে ভারতের সোনার সকাল। সাতসকালে তিরন্দাজিতে দু’টি সোনা জিতেছিল ভারত। পরে আসে আরও একটি। মাঝে একটি এসেছে শুটিংয়ে। সেখানেও ছিলেন নীরু।

বুধবার তিরন্দাজিতে পুরুষদের কমপাউন্ড বিভাগের ফাইনালে চিনকে ২৩৮-২৩৭ পয়েন্টে হারিয়েছে ভারত। দীর্ঘ সময়ে পিছিয়ে থেকেও চিনের তিরন্দাজের ভুলে প্রত্যাবর্তন করে সোনা জিতেছে ভারত। পুরুষদের দলে ছিলেন কুশল দালাল, সাহিল যাদব এবং গণেশ মণিরত্নম।

প্রথম সিরিজ়েই চিনের থেকে পিছিয়ে পড়েছিল ভারত। ছ’টি শটের প্রতিটিতেই চিনের তিরন্দাজেরা ১০ স্কোর করেন। কিন্তু দু’টি ৯ স্কোর হওয়ায় ভারত ৫৮-৬০ ফলে পিছিয়ে ছিল। দ্বিতীয় সিরিজ়েও প্রতিটি শটে ১০ স্কোর করে চিন। একটি শট ৯ হলেও রেফারি রিভিউ দেখে ১০ স্কোর দেন। ভারতও প্রতিটি শটেই ১০ স্কোর করে। ফল দাঁড়ায় ১১৮-১২০।

তৃতীয় সিরিজ় থেকে খেলা ঘুরতে শুরু করে। ভারত প্রতিটি শটে ১০ স্কোর করলেও চিনের এক তিরন্দাজ ৯ স্কোর করেন। ফলে সিরিজ়ের শেষে স্কোর দাঁড়ায় ১৭৮-১৭৯। চতুর্থ সিরিজ়ে চিনের এক তিরন্দাজের ভুল খেলা ঘুরিয়ে দেয় ভারতের দিকে। তিনি ৮ স্কোর করেন। ভারতের তিরন্দাজেরা একটিও শট মিস্‌ করেননি। ফলে চিনের তিরন্দাজেরা শেষ তিনটি শট মারার আগেই জিতে যায় ভারত। শেষ পর্যন্ত খেলা শেষ হয় ২৩৭-২৩৮ ফলে।

সেমিফাইনালে তিরন্দাজিতে দাপট দেখানো দক্ষিণ কোরিয়াকে হারিয়েছিল ভারত। বেশ দাপট দেখিয়ে জিতেছে তারা। ফল ২৩৬-২২৯। পুরুষ দলে থাকা সাহিল মিক্সড দলে সোনা জিতেছেন চিকিতা তানিপার্থীর সঙ্গে।

Asian Games 2026 Archery

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy