Advertisement
E-Paper

সানিয়া, সাইনাদের অপমানজনক মন্তব্য! ‘বিগ বস’-এ বলা কথার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইলেন মেরি কম

হিন্দি রিয়্যালিটি শো ‘বিগ বস’-এ অংশ নিয়েছেন ভারতের প্রাক্তন বক্সার মেরি কম। সেখানে তাঁর একটি মন্তব্যের জেরে বিতর্ক তৈরি হয়েছিল। তার জন্য ক্ষমা চাইলেন ছ’বারের বিশ্বচ্যাম্পিয়ন বক্সার। কী বলেছেন তিনি?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২১:২০
sports

মেরি কম। — ফাইল চিত্র।

হিন্দি রিয়্যালিটি শো ‘বিগ বস’-এ অংশ নিয়েছেন ভারতের প্রাক্তন বক্সার মেরি কম। সেখানে তাঁর একটি মন্তব্যের জেরে বিতর্ক তৈরি হয়েছিল। তার জন্য ক্ষমা চাইলেন ছ’বারের বিশ্বচ্যাম্পিয়ন বক্সার। জানিয়েছেন, ইচ্ছাকৃত ভাবে আঘাত করার কোনও ইচ্ছা তাঁর ছিল না।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা গিয়েছে, ‘বিগ বস’ চলাকালীন মেরি এবং আর এক অংশগ্রহণকারী কাজি তৌকিরের সঙ্গে কথা বলছিলেন। ভারতের খেলাধুলোর মহিলা ক্রীড়াবিদদের অবদান নিয়ে আলোচনা হচ্ছিল। তৌকির মনে করিয়ে দেন টেনিস খেলোয়া়ড় সানিয়া মির্জা এবং ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়ালের কথা।

তখন মেরি বলেন, “আমাদের দেশে কোন কোন মেয়ে ভাল খেলেছে? সানিয়া ভাল খেলেছে। সাইনাও তাই। কিন্তু আমার মতো এত কিছু ওরা অর্জন করতে পারেনি।” সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই বিতর্ক তৈরি হয়। ক্রীড়া অনুরাগীদের দাবি, বাকিদের কৃতিত্বকে ছোট করে দেখিয়েছেন মেরি। অনেকেই জানান, তৌকির যেখানে মহিলা ক্রীড়াবিদদের কৃতিত্বকে তারিফ করছিলেন, সেখানে মেরি নিজের তুলনা টেনে এনে বাকিদের ইচ্ছা করে ছোট করে দেখিয়েছেন।

বিতর্ক তৈরি হতেই মেরির দলের তরফে ক্ষমা চেয়ে বার্তা দেওয়া হয়। সমাজমাধ্যমে মেরির অ্যাকাউন্টে লেখা হয়েছে, “মেরির মন্তব্যকে কেউ ভুল বুঝলে আমরা ক্ষমাপ্রার্থী। বাকি ক্রীড়াবিদদের কৃতিত্বকে ছোট করে দেখা বা তুলনা করার কোনও অভিপ্রায় ছিল না। যারাই ভারতের প্রতিনিধিত্ব করতে গিয়ে নিজেদের নিংড়ে দিয়েছেন তাদের সকলের প্রতি অসীম সমীহ রয়েছে মেরির।”

উল্লেখ্য, মেরি ২০১২ লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন প্রথম ভারতীয় মহিলা বক্সার হিসাবে। এ ছাড়া মোট ছ’বার বিশ্ব বক্সিং খেতাব জেতেন। এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসেও সোনা রয়েছে। তবে সানিয়া বা সাইনার কৃতিত্বও কম নয়। সানিয়া মোট ছ’টি গ্র্যান্ড ছাড়াও টেনিস সার্কিটে প্রচুর ট্রফি জিতেছেন। সাইনার দখলেও অলিম্পিক্স পদক এবং বিশ্ব ব্যাডমিন্টন পদক রয়েছে।

mary kom Sania Mirza Saina Nehwal

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy