Advertisement
E-Paper

ফোনে বার্তা পাঠিয়ে বন্ধুর জন্মদিন মনে করাবে হোয়াট্সঅ্যাপ, কাদের জন্য এই সুবিধা চালু করেছে মেটা?

বিটা ভার্সানে গ্রাহকদের জন্য নতুন একটি প্রযুক্তিগত সুবিধা চালু করেছে মার্কিন টেক জায়ান্ট মেটার মেসেজিং অ্যাপ হোয়াট্সঅ্যাপ। এর মাধ্যমে বন্ধুর জন্মদিনের তারিখ ব্যবহারকারীকে মনে করিয়ে দেবে তারা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৬ ১৭:৪৬
Representative Picture

—প্রতীকী চিত্র।

কাজের চাপে বেমালুম ভুলে গিয়েছেন বন্ধুর জন্মদিন। খেয়াল পড়তেই মাথায় হাত! কারণ, তত ক্ষণে কেটে গেছে ৪৮ থেকে ৭২ ঘণ্টা বা তারও বেশি। এ-হেন সমস্যা সমাধানে আসরে নেমেছে হোয়ট্‌সঅ্যাপ। ব্যবহারকারীকে বন্ধুর জন্মদিন মনে করানোর দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে তাদের।

উল্লেখ্য, সম্প্রতি বিটা ভার্সানে নতুন একটি বিকল্প এনেছে হোয়াট্‌সঅ্যাপ। বন্ধুর জন্মদিন এলেই যার মাধ্যমে বিজ্ঞপ্তি-বার্তা (নোটিফিকেশন) পাবেন গ্রাহক। তখন আর শুভেচ্ছা জানাতে দেরি হবে না তাঁর। যদিও ব্যবহারকারীদের সকলের জন্য এই সুবিধা চালু করেনি সংশ্লিষ্ট মেসেজিং অ্যাপ।

প্রসঙ্গত, ভারতে ফোন নম্বর এবং ওয়ান টাইম পাসওয়ার্ডের (ওটিপি) মাধ্যমে হোয়াট্‌সঅ্যাপে লগ ইন করে থাকেন গ্রাহক। অ্যাপটি চালু করার ক্ষেত্রে লাগে না জন্মদিনের তারিখ। তা-হলে ওই তথ্য কী ভাবে পাবে জনপ্রিয় মেসেজিং অ্যাপটি? খবরটি প্রকাশ্যে আসার পর আমজনতার একাংশ তুলছেন এই প্রশ্ন।

প্রযুক্তিবিদদের দাবি, হোয়াট্‌সঅ্যাপের আইন সর্বত্র সমান নয়। ইতিমধ্যেই ১৬ বছরের কম বয়সিদের ক্ষেত্রে সমাজমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে ব্রিটেন এবং অস্ট্রেলিয়া। ফলে সেখানে মেসেজিং অ্যাপে লগ ইন করতে লিখতে হচ্ছে জন্মদিনের তারিখ। আর তাই ওই দেশগুলিতে বিজ্ঞপ্তি-বার্তার বিকল্পটি চালু করেছে হোয়াট্‌সঅ্যাপ।

ভারতে সমাজমাধ্যম বা মেসেজিং অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে এই ধরনের কোনও আইন নেই। ফলে এখানকার গ্রাহকেরা এখনই পাবেন না বিজ্ঞপ্তি-বার্তার সুবিধা। শুধু তা-ই নয়, এ দেশে সংশ্লিষ্ট প্রযুক্তিটি চালু করা বেশ কঠিন বলেই মনে করেন বিশ্লেষকদের একাংশ।

সম্প্রতি, ফোন নম্বর ছাড়াই শুধু নাম ব্যবহার করে (ইউজ়ারনেম) হোয়াট্‌সঅ্যাপে বার্তা আদান-প্রদান ব্যবস্থা চালু করার কথা ঘোষণা করে মেসেজিং অ্যাপটির মূল সংস্থা মেটা। কিন্তু, প্রতারণা এবং অপরাধের আশঙ্কা থাকায় আপাতত ওই প্রযুক্তি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্র।

WhatsApp Meta Tech tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy