Advertisement
E-Paper

প্রাণঘাতী বাহুডোর! স্বামীর ভালবাসার আলিঙ্গন হাসপাতালে পাঠাল স্ত্রীকে, ভেঙে গেল পাঁজরের পাঁচটি হাড়

তরুণ স্ত্রীকে এমন ভাবে জড়িয়ে ধরলেন যে তাঁর পাঁজরের হাড় ভেঙেই গেল। ব্যথায় কাতড়াতে শুরু করলেন তরুণী। সোজা হয়ে দাঁড়ানোর শক্তিও ছিন না তাঁর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৬ ০৭:৫৮

—প্রতীকী ছবি।

স্ত্রীর কাছে ভালবাসা প্রকাশ করতে গিয়ে কাণ্ড ঘটালেন তরুণ। স্ত্রীকে এমন ভাবে জড়িয়ে ধরলেন যে তাঁর পাঁজরের হাড় ভেঙেই গেল। ব্যথায় কাতড়াতে শুরু করলেন তরুণী। সোজা হয়ে দাঁড়ানোর শক্তিও ছিন না তাঁর। হতবাক তরুণ স্ত্রীকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান। সেখানে তরুণীর বুকের সিটি স্ক্যান করা হলে সত্যিটা সামনে আসে। ‘প্রাণঘাতী’ সেই আলিঙ্গনের ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ঘটেছে চিনে। স্ত্রীর করুণ অবস্থা সম্বন্ধে জানার পর তরুণ হকচকিয়ে যান। তরুণ জানান, তিনি কেবল স্ত্রীর প্রতি ভালবাসা প্রকাশ করতে চেয়েছিলেন। স্ত্রীকে তিনি ঠিক কতটা ভালবাসেন সেটা বোঝানোর জন্যই শক্ত করে জড়িয়ে ধরেছিলেন। তেমনটাই দাবি করেছেন তিনি। তরুণীর পাঁজরের পাঁচটি হাড় ভেঙে গিয়েছে এবং একটি হাড়ে চিড় ধরেছে। হাসপাতালে চিকিৎসার পর তিনি এখন বাড়িতেই রয়েছেন। স্বামীর সেবাতেই সুস্থ হয়ে উঠছেন।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রেস্তরাঁয় মুখোমুখি দাঁড়িয়ে রয়েছেন দম্পতি। তরুণকে দেখে তরুণী আনন্দে লাফিয়ে উঠলেন। সেই সময় তরুণ এগিয়ে এসে শক্ত করে জড়িয়ে ধরলেন তরুণীকে। তরুণীকে জাপটে ধরে শূন্যে তুললেন তরুণ। তরুণী ছটফট করতে লাগলেন। হাত নাড়িয়ে তরুণকে জানালেন তাঁকে নীচে নামানোর জন্য। স্ত্রীর কথামতো তরুণ তাঁকে নীচে নামালেন। তরুণী পেটের কাছের অংশ চেপে ধরে বসে পড়লেন। স্ত্রীকে টেনে তোলার চেষ্টা করলেন তরুণ। কিন্তু ব্যর্থ হলেন। ব্যথায় ছটফট করতে থাকলেন তরুণী।

‘মাস্টশেয়ারনিউজ়’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘এ কেমন ভালবাসা!’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘ভিডিয়োটি দেখার পর থেকে সঙ্গীকে জড়িয়ে ধরতেও ভয় করছে।’’

Viral Video China Couple Hug

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy