Advertisement
E-Paper

থানা বদলে গেল রণক্ষেত্রে, পুলিশের সামনেই শিবসেনার তরুণ নেতাকে কিল, চড় মহিলাদের! ভিডিয়ো প্রকাশ্যে

পুলিশ সূত্রে খবর, সিদ্ধেশ এবং বস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত কয়েক জন মহিলার মধ্যে আর্থিক লেনদেনকে কেন্দ্র করে এই বিরোধের সূত্রপাত। বিষয়টি নিয়ে মতবিরোধ ক্রমে বাড়তে থাকায়, তা মেটাতে উভয় পক্ষ কোপরি থানায় যায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৮:০০

ছবি: সংগৃহীত।

আর্থিক সমস্যা নিয়ে গোলযোগ। আর তার জেরেই থানার ভিতরে একদল মহিলার হাতে বেধড়ক মার খেলেন শিবসেনার যুবনেতা। পুলিশের সামনেই চলল অবাধে কিল, চড়, ঘুসি। মুহূর্তের মধ্যেই রণক্ষেত্রে পরিণত হল থানা। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে ঘটনাটি মহারাষ্ট্রের ঠাণের। থানার ভিতরেই একদল মহিলা কর্মী শিবসেনার এক যুব নেতাকে মারধর করছেন, তারই সিসিটিভি ফুটেজ সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, থানার ভিতরে এক তরুণের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েছেন কয়েক জন মহিলা। বচসা হতে হতে সেটি হাতাহাতির আকার নেয়। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সোমবার রাতে ঠাণে শহরের কোপরি থানায় এই চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ, থানার ভিতরেই শাসকদল শিবসেনার সহযোগী যুবনেতা সিদ্ধেশ অভঙ্গেকে মারধর করা হয়। ঘটনাকে ঘিরে থানা চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশ সূত্রে খবর, সিদ্ধেশ এবং বস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত কয়েক জন মহিলার মধ্যে আর্থিক লেনদেনকে কেন্দ্র করে এই বিরোধের সূত্রপাত। বিষয়টি নিয়ে মতবিরোধ ক্রমে বাড়তে থাকায়, তা মেটাতে উভয় পক্ষ কোপরি থানায় যায়। সেই ভিডিয়োটিই ‘ঘর কা কলেশ’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে।

পুলিশের দাবি, থানার চত্বরেই দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। কিছু ক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, এক ব্যবসায়ী মহিলা তাঁর এক সহযোগীকে সঙ্গে নিয়ে থানার ভিতরেই শিবসেনা নেতার উপর হামলা করেন। পরিস্থিতি বেগতিক দেখে কর্তব্যরত পুলিশকর্মীরা দ্রুত হস্তক্ষেপ করেন। তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়া দু’পক্ষকে আলাদা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে অভিযোগ দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে। হামলার প্রকৃত কারণ খতিয়ে দেখতে উভয় পক্ষের বক্তব্যও রেকর্ড করা হচ্ছে।

Shiv Sena Thane

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy