Advertisement
E-Paper

প্লাবিত এলাকায় জলে ছুড়ে ফেলা হল ত্রাণের বস্তা! সংগ্রহের জন্য জলে ডুবে হুড়োহুড়ি গ্রামবাসীদের, ভিডিয়ো প্রকাশ্যে

ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি নৌকোয় থাকা কয়েক জন ব্যক্তি বুক পর্যন্ত জলে দাঁড়িয়ে থাকা গ্রামবাসীদের দিকে ত্রাণ সামগ্রী ভর্তি বস্তা ছুড়ে দিচ্ছেন। বিপুল সংখ্যক মানুষ তা সংগ্রহ করার জন্য জলের মধ্যে ঝাঁপিয়ে পড়েন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৩

ছবি: সংগৃহীত।

নৌকায় দাঁড়িয়ে ত্রাণসামগ্রী ভর্তি একের পর এক বস্তা ফেলা হচ্ছে নদীর জলে। সেই ত্রাণ সংগ্রহ করতে বিপুল সংখ্যক মানুষ জলে নেমে কাড়াকাড়ি করছেন। উদ্বেগজনক এই ঘটনাটি বিহারের সমস্তীপুরের। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত সমস্তীপুরে বন্যা পরিস্থিতির মধ্যেই এই ভিডিয়োটি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি নৌকায় থাকা কয়েক জন ব্যক্তি বুক পর্যন্ত জলে দাঁড়িয়ে থাকা গ্রামবাসীদের দিকে ত্রাণসামগ্রী ভর্তি বস্তা ছুড়ে দিচ্ছেন। বিপুল সংখ্যক মানুষ তা সংগ্রহ করার জন্য জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ছেন। জলে ভাসতে থাকা ত্রাণসামগ্রী সংগ্রহের চেষ্টায় একে অপরকে ধাক্কা দিতেও দেখা গিয়েছে সেই ভিডিয়োয়। ভিডিয়োটি ‘গরিমাভারতী১৯’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি দেখার পর ত্রাণ বিতরণকারীদের আচরণ নিয়ে সমাজমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। ত্রাণসামগ্রী বিতরণের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। ত্রাণ বিতরণ চলাকালীন গ্রামবাসীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে নেটমাধ্যমে। বানভাসি এলাকায় ত্রাণকার্য চালানোর সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।

ভিডিয়োটি ভাইরাল হতে তা প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করেছে। ঘটনাটি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। সমস্তিপুরের এডিএম (দুর্যোগ ব্যবস্থাপনা), রাজেশকুমার সিংহ জানান, মঙ্গলবার ভিডিয়োটি হাতে এসেছে তাঁদের। ত্রাণ বিতরণের পরিস্থিতি তদন্ত করতে অবিলম্বে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। রাজেশের মতে, এই ত্রাণ বিতরণের কাজ সরকারের পক্ষ থেকে করা হয়নি। প্রশাসন কঠোর ভাবে নির্দেশ দিয়েছে যে, অনুমতি ছাড়া কোনও ত্রাণ বিতরণ বা এই ধরনের কাজ করা যাবে না।

Bihar Relief flood

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy