Advertisement
E-Paper

‘বিজেপিকেও সমর্থন করতে রাজি’! তবে বেঁধে দিলেন শর্ত! যন্তর মন্তরের আন্দোলন নিয়ে অকপট ধ্রুব রাঠী

এবিপি নিউজ়কে দেওয়া এক সাক্ষাৎকারে ধ্রুব বলেন, ‘‘আমি একজন সাধারণ নাগরিক হিসেবে প্রতিবাদ করতে ভারতে এসেছি। আমি নিজেকে কোনও আন্দোলনের নেতা মনে করি না। আমি শুধুমাত্র এক নাগরিক হিসেবে এই আন্দোলনে অংশ নিতে এসেছি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৬ ১০:২৩

ছবি: সংগৃহীত।

দাবি সঠিক হলে বিজেপিকেও সমর্থন করতে রাজি জানালেন খ্যাতনামী ইউটিউবার ধ্রুব রাঠী। এবিপি নিউজ়কে দেওয়া একটি সাক্ষাৎকারের সময় ধ্রুব জানান যে, তিনি নির্বাচন কমিশনের সংস্কারের দাবিতে প্রতিবাদ করছেন। এই সংস্কারগুলি জরুরি। এর পর তিনি যোগ করেন, বিজেপি যদি ভবিষ্যতে এই বিষয়টি নিয়ে আওয়াজ তোলে, তা হলে তিনি তাদেরও সমর্থন করবেন। সেই সাক্ষাৎকারের ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। প্রতিক্রিয়ায় ভরে গিয়েছে নেটমাধ্যম।

এবিপি নিউজ়কে দেওয়া এক সাক্ষাৎকারে ধ্রুব বলেন, ‘‘আমি একজন সাধারণ নাগরিক হিসেবে প্রতিবাদ করতে ভারতে এসেছি। আমি নিজেকে কোনও আন্দোলনের নেতা মনে করি না। আমি শুধুমাত্র এক জন নাগরিক হিসেবে এই আন্দোলনে অংশ নিতে এসেছি। এটি একটি বিশাল প্রতিবাদ, যেখানে বিপুল সংখ্যক মানুষ প্রতিবাদ করছেন।’’ কংগ্রেস এবং সিজেপি উভয় দলের প্রতিবাদের মধ্যে ধ্রুব রাঠীকে কোথায় দেখা যেতে পারে? এমন প্রশ্নের উত্তরে ইউটিউবারের সাফ জবাব, তিনি সব দলকেই সমর্থন করেন। কোনও বিশেষ দলের প্রতি পক্ষপাতিত্ব নেই তাঁর। যে দল জাতীয় সমস্যা তুলে ধরবে তিনি সেই দলকেই সমর্থন করতে রাজি। বর্তমানে তাঁর লক্ষ্য নির্বাচন কমিশনের ত্রুটিগুলি তুলে ধরা এবং এর জন্য তিনি জোরালো আওয়াজ তুলবেন বলেও জানিয়েছেন ধ্রুব। যদি বিজেপিও এই ধরনের ইস্যুতে প্রতিবাদ করে, তাদেরও সমর্থন করবেন বলে জানিয়েছেন ইউটিউবার।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হওয়া বিক্ষোভে যোগ দিতে প্রথমে বেঙ্গালুরুতে হাজির হন ইউটিউবার ধ্রুব রাঠী। গত ১০ অক্টোবর পুলিশ তাঁকে আটক করে। তার পর থেকে তিনি গুরুগ্রামে তাঁর বাড়িতেই রয়েছেন। আন্দোলনে যোগ দেওয়ার বিষয়ে মতামত জানতে চাওয়া হলে তিনি বিজেপিকে সমর্থন করার জন্য শর্তের কথা উল্লেখ করেন।

ভিডিয়োটি এবিপি নিউজ়ের ইনস্টাগ্রাম পেজ থেকে পোস্ট করা হতেই লক্ষ লক্ষ বার তা দেখা হয়েছে। প্রায় ৫০ হাজার মানুষ লাইক দিয়েছেন তাতে। মিশ্র প্রতিক্রিয়া জমা পড়েছে তাতে। এক নেটাগরিক রসিকতা করে লিখেছেন, ‘‘আজ আমি উপলব্ধি করলাম যে ধ্রুব রাঠী সবার।’’ দ্বিতীয় নেটাগরিক লিখেছেন, ‘‘আপনি বিজেপিকে সমর্থন করার শর্তগুলিও প্রকাশ করে দিলেন!!’’

Dhruv Rathee Youtuber Gurugram Jantar Mantar CJP

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy