Advertisement
E-Paper

মাঝ-আকাশে বিবস্ত্র হয়ে অশালীন আচরণ মহিলা যাত্রীর! বিমান অবতরণ করতেই গ্রেফতার

সংবাদ প্রতিবেদন অনুসারে, বাল্টিমোরের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মায়ামির উদ্দেশে যাত্রা করেছিল একটি বিমান। দু’ঘণ্টা দেরিতে স্থানীয় সময় রাত ৯টার পর বিমানটি আকাশে ওড়ে। ওড়ার কিছুক্ষণ পরই বিমানে হুলস্থুল কাণ্ড বেধে যায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৩:১৩

ছবি: সংগৃহীত।

মাঝ-আকাশে চরম বিশৃঙ্খলা। বিবস্ত্র হয়ে তাণ্ডব করলেন এক মহিলা যাত্রী। প্রকাশ্যে ঘটালেন অশ্লীল কার্যকলাপ। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে ঘটনাটি ১১ সেপ্টেম্বরের। আমেরিকান এয়ারলাইন্সের যাত্রীরা এমন এক অভিজ্ঞতার সাক্ষী রইলেন যা তাঁরা ইতিপূর্বে কল্পনাও করতে পারেননি। সেই ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। দায়িত্বশীল সংবাদমাধ্যম হিসেবে সেই ভিডিয়ো প্রকাশ করা থেকে বিরত রইল আনন্দবাজার ডট কম।

সংবাদ প্রতিবেদন অনুসারে, বাল্টিমোরের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মায়ামির উদ্দেশে যাত্রা করেছিল একটি বিমান। দু’ঘণ্টা দেরিতে স্থানীয় সময় রাত ৯টার পর বিমানটি আকাশে ওড়ে। ওড়ার কিছু ক্ষণ পরই বিমানে হুলস্থুল কাণ্ড বেধে যায়। বিমানকর্মীরা ককপিটে থাকা বিমানচালককে জানান, ৯ নম্বর আসনের এক মহিলা যাত্রী জামাকাপড় খুলে ফেলে অশালীন আচরণ করছেন। যাত্রীরা এই কীর্তিকলাপ দেখে হতবাক হয়ে যান। অনেকেই দৃশ্যটির ভিডিয়ো করতে শুরু করেন। সেই ভিডিয়োই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় বিমানের প্রধান সহায়িকাকর্মী বিষয়টি এয়ারলাইন্সের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ও মায়ামি বিমানবন্দর কর্তৃপক্ষকে জানান। অবতরণের সময় দরজায় নিরাপত্তারক্ষীদের উপস্থিত থাকার জন্যও তাঁরা অনুরোধ করেন। বিমানের ভিতরে আর কী ঘটেছিল এবং ওই মহিলা যাত্রীকে কী ভাবে নিরস্ত করা হয়েছিল, সে সম্পর্কে কোনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ফ্লাইট-ট্র্যাকিং পরিষেবা ‘ফ্লাইটইরা’র তথ্য অনুযায়ী, বিমানটি কোনও পথ পরিবর্তন না করেই ফ্লরিডার দিকে উড়ে যায় এবং সেখানে অবতরণ করে। রাত প্রায় সাড়ে ১১টা নাগাদ বিমানটি বিমানবন্দরের মাটি ছোঁয়। নিরাপত্তাকর্মীরা দরজায় অপেক্ষা করছিলেন। বিমানের দরজা খোলার পর অভিযুক্ত যাত্রীকে গ্রেফতার করা হয় বলে সংবাদমাধ্যম সূত্রে খবর।

American Airlines Miami

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy