Advertisement
E-Paper

বাড়িতে লুকিয়ে সাপ, ৪৫ দিনে ৮ বার ছোবল একই তরুণীকে! আজব কিস্‌সা উত্তরপ্রদেশে, প্রকাশ্যে ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হাথরস জংশন থানা এলাকার ছোট লাদপুর গ্রামের বাসিন্দা ওই তরুণীর নাম অনীতা গৌতম। অনীতা হাথরসের সরস্বতী ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্রী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০৩
BSc student from Uttar Pradesh was allegedly bitten by same snake eight times in a month and half

ছবি: এক্স থেকে নেওয়া।

দেড় মাসের মধ্যে তরুণী কন্যাকে আট বার ছোবল মেরেছে একই সাপ! তেমনটাই দাবি বাবার। উত্তরপ্রদেশের হাথরস জেলার কোতোয়ালি জংশন এলাকার ছোট লাদপুর গ্রামের বাসিন্দা ওই প্রৌঢ়ের দাবি, বাড়িতে লুকিয়ে থাকা সাপ তাঁর কন্যাকে চার দিনে চার বার কামড়েছে। গত দেড় মাসে ছোবল মেরেছে মোট আট বার। বার বার এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে পুরো পরিবার। পরিবারটির দাবি, মঙ্গলবার গভীর সন্ধ্যায় মেয়েকে আবারও সাপে কামড়ায়। পরিবারের সদস্যেরা অচেতন অবস্থায় তাঁকে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে জরুরি বিভাগে ভর্তি করানো হয়। বর্তমানে তরুণীর অবস্থার স্থিতিশীল।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হাথরস জংশন থানা এলাকার ছোট লাদপুর গ্রামের বাসিন্দা ওই তরুণীর নাম অনীতা গৌতম। অনীতা হাথরসের সরস্বতী ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্রী। পরিবারের দাবি, মঙ্গলবার তাঁদের বাড়িতে আবারও একটি কালো সাপ দেখা যায়। ওই একই সাপ গত দেড় মাসে তাঁদের মেয়েকে সাত বার কামড়েছিল। সাপের ভয়ে পুরো পরিবার আগে থেকেই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিল। মঙ্গলবার গভীর সন্ধ্যায় কিশোরী অনীতাকে অষ্টম বারের জন্য সাপে কামড়ায়। পরিবারের সদস্যরা অচেতন অবস্থায় তাঁকে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে নিয়ে যান।

অনীতার বাবা কোমল গৌতমের দাবি, গত দেড় মাসে তাঁর মেয়েকে আট বার সাপ কামড়েছে। এর আগে তিন দিনের ব্যবধানে তিন বার সাপের কামড় খেয়েছিলেন তাঁর কন্যা। পরিবারের সদস্যদের দাবি, অনীতাকে বেশ কয়েক বার জেলা হাসপাতালে নিতে যেতে হয়েছে চিকিৎসার জন্য। এক বার তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে অলীগঢ়েও রেফার করা হয়েছিল। বার বার সাপের কামড়ের বিষয়ে চিকিৎসকেরা জানান, তরুণীর পরিবার চিকিৎসার জন্য তাঁকে বেশ কয়েক বার হাসাপাতালে নিয়ে গিয়েছিলেন। সাপের কামড়ের প্রতিষেধক দেওয়া হয়েছে তাঁকে। বর্তমানে তাঁর অবস্থার উন্নতি হচ্ছে। শীঘ্রই তাঁকে বাড়ি পাঠানো হবে।

উত্তরপ্রদেশের ঘটনাটি নজর কেড়েছে সে রাজ্যবাসীর। অনেকে বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিলেও আতঙ্ক-উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। আলোচনার ঝড় বয়ে গিয়েছে সমাজমাধ্যমে। ঘটনা সংক্রান্ত একটি ভিডিয়ো সমাজমাধ্যমে শেয়ার করা হয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ‘হাথরস সিটি নিউজ়’-এর এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।

Viral Video Uttar Pradesh snake bite

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy