Advertisement
E-Paper

আইফোন চুরি আটকাতে স্কুটার টেনে ধরলেন নাছোড় দোকানি, হিঁচড়ে নিয়ে গেল ছিনতাইকারী! ভিডিয়ো ভাইরাল

দোকান থেকে আইফোন ১৭ প্রো ম্যাক্স ছিনিয়ে নিয়ে পালাচ্ছিল ছিনতাইকারী। তাকে হাতেনাতে ধরার চেষ্টা করেন দোকানি। মরিয়া হয়ে অভিযুক্ত ব্যক্তির স্কুটার চেপে ধরেন তিনি। ঘটনাটি লুধিয়ানার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৬ ১৬:৪৬
Caught on CCTV Ludhiana shopkeeper grabs scooter to stop iPhone thief,  gets dragged

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

দোকান থেকে আইফোন ১৭ প্রো ম্যাক্স নিয়ে পালাচ্ছিল ছিনতাইকারী। তাকে ধরতে তার স্কুটারটি ধরে ফেলেন দোকানি। সেই অবস্থাতেই স্কুটার চালিয়ে দোকানিকে হিঁচড়ে টেনে নিয়ে যাওয়া হয়। ভয়াবহ সেই ঘটনারই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

সংবাদ প্রতিবেদন অনুসারে, ঘটনাটি পঞ্জাবের লুধিয়ানার। একটি আইফোন ১৭ প্রো ম্যাক্স চুরির আশঙ্কায় এক ব্যক্তিকে হাতেনাতে ধরার চেষ্টা করেন দোকানি। মরিয়া হয়ে অভিযুক্ত ব্যক্তির স্কুটার চেপে ধরেন ওই দোকানি। চোরও ঘাবড়ানোর পাত্র নয়। ওই অবস্থাতেই স্কুটার চালানো শুরু করে সে। প্রায় ১৫ মিটার পথ হিঁচড়ে নিয়ে যায় দোকানিকে।

খবর, তাতেও দমে যাননি ওই দোকানি। কোনও মতেই স্কুটারটি ছেড়ে দেননি। জানা গিয়েছে, চালক অবশেষে পড়ে যায় এবং ফোন তো বটেই, নিজের স্কুটারও ফেলে রেখে চম্পট দেয়। এই ঘটনায় দোকানদার হাঁটুতে আঘাত পেয়েছেন। তবে তিনি পুলিশে খবর দিয়েছেন কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।

‘এসএনিউজ়এমপি’ নামের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

একটি সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনাটি ধরা পড়েছে। ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে, একটি দোকান সামলাচ্ছেন দুই তরুণ। তাঁর উল্টো দিকেই দাঁড়িয়ে এক ক্রেতা। আচমকা হাতে থাকা ফোন নিয়ে দৌড় দেন তিনি। ঘটনা দেখে দাঁড়িয়ে থাকা দোকানি সঙ্গে সঙ্গে চোরকে তাড়া করেন। তিনি স্কুটারের পিছন দিকটা ধরে চোরকে আটকাতে চেষ্টা করেন। ভিডিয়োর একেবারে শেষে হাঁটুর চোট দেখিয়েছেন দোকানদার তরুণ।

জানা গিয়েছে, তাঁর নাম মীত। তিনি জানিয়েছেন, ঘটনার দিন সকাল ১১টার সময় কিস্তিতে আইফোন কেনা নিয়ে খোঁজখবর করেন অভিযুক্ত। এর পর আবার বেলা ৩টে নাগাদ দোকানে যান তিনি। আর তখনই ওই কাণ্ডটি ঘটান। ভিডিয়োটি বহু বার দেখা হয়েছে। ঘটনা দেখে হইচই পড়ে গিয়েছে সমাজমাধ্যমে। দোকানির সাহসিকতার প্রশংসা শুরু হয়েছে নেটপাড়া জুড়ে।

Punjab Ludhiana

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy