Advertisement
E-Paper

‘এমএলএ’-র গাড়ির ধাক্কায় মৃত্যু তরুণের! সিসিটিভি ফুটেজ দেখে চালককে গ্রেফতার, ভিডিয়ো প্রকাশ্যে

প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন তরুণ। আচমকা ধাক্কা দিল এমএলএ স্টিকার সাঁটা মার্সিডিজ়। ঘটনাস্থলেই মৃত্যু হল তাঁর। গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৬ ১৩:০৬
Caught on CCTV: MLA stickred speeding Mercedes hit Mumbai youth, dies

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

এমএলএ স্টিকার সাঁটা মার্সিডিজ়ের ধাক্কায় নিহত তরুণ। বুধবার দুর্ঘটনাটি ঘটে। শুক্রবার গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়ের পশ্চিম কল্যাণে বুধবার ভোর সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহতের নাম সুনীল কোলি (২৫)। প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন তিনি। সিসিটিভি ফুটেজের মাধ্যমে গাড়িটির সন্ধান পায় পুলিশ। সেই সূত্র ধরেই ২৩ বছর বয়সি গাড়িচালক কমিল গাইকারকে গ্রেফতার করা হয়েছে। তিনি সে সময় মদ্যপ ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। পাশাপাশি, গাড়িটির বিধানসভা সংক্রান্ত স্টিকারটি অনুমোদিত কি না বা সেটি আদৌ কোনও বিধায়কের কি না, সে বিষয়েও অনুসন্ধান করছে তারা।

সংবাদ প্রতিবেদন অনুসারে, কল্যাণ পশ্চিমের নিক্কি নগরের বাসিন্দা ছিলেন নিহত সুনীল। গণপতি চক এলাকায় প্রাতর্ভ্রমণের সময় একটি দ্রুতগামী বিলাসবহুল গাড়ি পিছন থেকে তাঁকে ধাক্কা দেয়। সেই অভিঘাতেই সুনীল শূন্যে ছিটকে যান এবং রাস্তার পাশের একটি হোর্ডিংয়ের পিছনে গিয়ে আছড়ে পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সেই শোচনীয় ঘটনার সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেখানে দেখা গিয়েছে, একটি শুনশান রাস্তা দিয়ে এগিয়ে আসছে একটি গাড়ি। আর সেই গাড়িটির ধাক্কায় ছিটকে পড়লেন এক ব্যক্তি।

‘নেক্সটমিনিটনিউজ়’ নামের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে ঘটনাটির ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়োটি দেখে শিউরে উঠেছেন নেটাগরিকেরা। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সকলে। অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন তাঁরা।

Mumbai Road Accident

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy