Advertisement
E-Paper

জঙ্গলের রাস্তার পাশে মৃত্যুর গর্জন! বাইকআরোহী যুবকের উপর হামলা সিংহের, ভিডিয়ো দেখে কাঁপল নেটপাড়া

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, রাতের বেলা রাস্তায় পথচারীরা হাঁটছেন এবং পাশ দিয়ে গাড়ি চলাচল করছে। এক গাড়িচালক রাস্তার পাশে কিছু নড়াচড়া লক্ষ করে গাড়ি থামান এবং ক্যামেরা চালু করে দৃশ্যটি রেকর্ড করতে শুরু করেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৬ ১৯:২৯
Lion encounters bikers on roadside at night viral claim

ছবি: ইনস্টাগ্রাম।

অন্ধকারে জঙ্গলের রাস্তার পাশে মৃত্যুর গর্জন। বাইক আরোহী যুবকদের উপর হামলা চালাল সিংহ! ভয়ঙ্কর সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এব‌ং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, রাতের বেলা রাস্তায় পথচারীরা হাঁটছেন এবং পাশ দিয়ে গাড়ি চলাচল করছে। এক গাড়িচালক রাস্তার পাশে কিছু নড়াচড়া লক্ষ করে গাড়ি থামান এবং ক্যামেরা চালু করে দৃশ্যটি রেকর্ড করতে শুরু করেন। ক্যামেরা চালু করার সঙ্গে সঙ্গেই অন্ধকারে দুটি চোখ জ্বলজ্বল করে ওঠে। ঠিক তখনই একটি মোটরসাইকেলে করে তিন যুবক সেখানে আসেন এবং কোনও কিছু না বুঝেই ঠিক সেই জায়গাতেই বাইকটি থামান। বাইক আরোহীদের দেখে গাড়িচালক জোরে চিৎকার করে বলেন, “পাশে তাকান।” কিন্তু যুবকের দল কিছু বোঝার আগেই সিংহটিকে তাঁদের উপর ঝাঁপিয়ে পড়ে বলে দাবি। সিংহের গর্জনও শোনা যায়। তবে ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ভাগ্যক্রমে ওই যুবকেরা সময়মতো পালিয়ে যেতে সক্ষম হন এবং বড় কোনও বিপদ ঘটেনি। অবশ্য সিংহের আক্রমণে তাঁরা ভীষণ আতঙ্কিত হয়ে পড়েন এবং চিৎকার করতে থাকেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ‘মন্টি_দ্যট্রাভেলার’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লক্ষ লক্ষ বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক ভিডিয়োটি দেখে লিখেছেন, ‘‘ভয়ঙ্কর কাণ্ড ঘটতে পারত। যুবকদের কি ওখানেই বাইক থামাতে হত? আমার তো ভয়ে আত্মা কেঁপে উঠছে।’’ অন্য এক জন মজা করে লিখেছেন, ‘‘সিংহটি হয়তো অন্ধকারে দাঁড়িয়ে ‘চালান’ কাটার অপেক্ষায় ছিল।’’

Viral Video Lion Attack Bikers

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy