Advertisement
E-Paper

‘আমাদের বলা কেন? মা-বাবাই তো করতে পারত’! ভিডিয়োয় ক্ষোভপ্রকাশ নাবালিকার, পাশে নেটাগরিকেরাও

অনেক সময়ই দেখা যায় সন্তানের উপর নিজেদের আশা-আকাঙ্ক্ষার ভার চাপিয়ে দেন মা-বাবা। এর ফলে সীমাহীন চাপের শিকার হতে হয় ছেলেমেয়েকে। সে বিষয়েই সরব হতে দেখা গেল এক নাবালিকাকে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৬ ০৯:২০

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বহু মানুষই নিজেদের অনেক ইচ্ছা পূরণ করে উঠতে পারেন না। তাঁরা চান, তাঁদের সে সব অপূর্ণ বাসনা সন্তানের মাধ্যমে পূরণ করতে। ছেলেমেয়ে বড় হয়ে মা-বাবার নাম উজ্জ্বল করবে, এমন ভাবনা থাকে প্রায় সকলেরই। তবে, এর ফলে অনেক সময়ই নষ্ট হয় ছেলেমেয়ের স্বাধীন ইচ্ছা। সম্প্রতি একটি ভিডিয়োয় সে বিষয়টিই তুলে ধরেছে এক নাবালিকা। ভাইরাল হয়েছে সেটি।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োটিতে দেখা মিলেছে মিষ্টি মুখের এক ছোট্ট বালিকার। ক্যামেরার এক্কেবারে সামনে দাঁড়িয়ে রয়েছে সে। ক্যামেরার দিকে তাকিয়ে সে প্রশ্ন করে, মা-বাবা নিজেরাই কেন নিজেদের নাম উজ্জ্বল করেন না? বাচ্চাদের উপর এ বিষয়ে চাপ সৃষ্টি করায় আপত্তি জানিয়েছে ছোট্ট মেয়েটি।

রেগে গিয়ে কথাগুলি বলা সত্ত্বেও তার অভিব্যক্তি এবং বাচনভঙ্গি এত মিষ্টি যে মন একেবারে ভরে গিয়েছে নেটাগরিকদের। খানিকটা আদুরে ভাবে কথাগুলি বলছিল সে। তবে, পুরো ভিডিয়োটিই মজার ছলে করা হয়েছে বলে মনে করা হয়েছে। সে কোথাকার বাসিন্দা সে বিষয়ে কিছুই জানা যায়নি ভিডিয়োটি থেকে।

‘বাজ়ঝদুনিয়া.টিভি’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

অজস্র বার দেখা হয়েছে সেটি। মজার ছলে বলা হলেও এই বক্তব্যের সঙ্গে সহমত হয়েছেন বহু সমাজমাধ্যম ব্যবহারকারী। ছোট্ট মেয়েটিকে ভালবাসাও জানিয়েছেন অনেকেই। খুব বড় একটি বিষয়ের উপর আলোকপাত করেছে সে, এমনটাই মত অনেকের। তাকে সমর্থন করতে দ্বিধা করেননি তাঁরা।

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy