Advertisement
E-Paper

কেনা খাবারে অরুচি, চলন্ত ট্রেনই ‘রান্নাঘর’! খাওয়াদাওয়াও চলল পাত পেড়ে, ভাইরাল ভিডিয়োয় বিতর্ক

বাইরের খাবারদাবার মুখে তুলতে চান না অনেকেই। তাতে স্বাস্থ্যও ভাল থাকে। সে সব ভেবেই রেলের কামরাকেই রান্নাঘরে পরিণত করলেন এক তরুণ। ভাইরাল হওয়া এক ভিডিয়োয় দেখা গিয়েছে সেই কীর্তি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৬ ১৯:৩২

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

লম্বা রেলসফরে খাওয়াদাওয়া নিয়ে চিন্তা থেকেই যায়। কেউ ভরসা করেন রেলেরই প্যান্ট্রি থেকে নেওয়া খাবারের উপর। কেউ আবার বাড়ি থেকেই নিয়ে যান সে সব। তবে সম্প্রতি এক তরুণ যে কাণ্ড ঘটিয়েছেন, তাতে হতবাক হয়ে গিয়েছে নেটপাড়া। রেলের কামরাতেই নিজের হাতে তৈরি খাবারের বন্দোবস্ত করে ফেলেছেন তিনি। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ঘটনার ভিডিয়ো।

ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে, দস্তানা এবং হেয়ারনেট (মাথা ঢাকার জালের টুপি) পরে একটি দূরপাল্লার ট্রেনে বসে রয়েছেন এক তরুণ। সঙ্গে রয়েছেন আরও বেশ কয়েক জন। আর সেই তরুণের সামনে থরে থরে নানা পাত্রে রয়েছে পাউরুটি, চিজ়, মাখন এবং আরও নানা খাবারের সরঞ্জাম। গুছিয়ে বসে নিপুণ হাতে স্যান্ডউইচ তৈরি করছেন তিনি। আলাদা আলাদা কাগজের প্লেটে সাজিয়েও রাখছেন সেগুলি।

ভিডিয়োয় এক মহিলাকে সব্জি কাটাকুটি করতেও দেখা গিয়েছে। জানা গিয়েছে, তরুণের সঙ্গে ছিল তাঁর পরিবার। পুরো কাজটিই তাঁরা করছিলেন কোনও রকম ভাবে আগুন ব্যবহার না করেই। ট্রেনটির গন্তব্য জানা যায়নি ভিডিয়োটি থেকে। তবে, তরুণের কথা থেকে জানতে পারা যায় তাঁরা মারোয়াড়ি। সব কিছুই খুব পরিপাটি ভাবে করছিলেন তাঁরা। ট্রেনে কোনও রকম ময়লা ফেলতেও দেখা যায়নি পরিবারটিকে।

‘সিয়াসৎডেলি’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি ভাগ করে নেওয়া হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

আড়াই লক্ষেরও বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি। হাজার হাজার ভালবাসার চিহ্ন আঁকা হয়েছে তাতে। বহু নেটাগরিক মন্তব্যও করেছেন। ট্রেনের অস্বাস্থ্যকর খাবার না খেয়ে বাড়ি থেকে খাবার আনাকে প্রশংসার চোখেই দেখেছেন সকলে। এক জন লিখেছেন, “ছোটবেলায় কোথাও বেড়াতে গেলে মা এ ভাবেই বাড়ি থেকে খাবার নিয়ে যেতেন।”

railway Family Tour Homemade Food

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy