Advertisement
E-Paper

চোখের ডাক্তার দেখাতে এসে অঘটন! ধোঁয়া-আগুন দেখে ছুট শিশু কোলে প্রৌঢ়ার, ভিডিয়ো ভাইরাল

মোবাইল বিস্ফোরণের ঘটনা মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। চক্ষু চিকিৎসাকেন্দ্রে ঘটে এই কাণ্ড। জানা গিয়েছে, অপেক্ষারত এক রোগী তাঁর মোবাইল ফোনটি চার্জে বসিয়েছিলেন। হঠাৎ ফোনটি থেকে ধোঁয়া বার হতে শুরু করে এবং তার পর তাতে আগুন ধরে যায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৬ ১৬:০৫
Mobile phone burst in Gwalior eye clinic, video viral dgtl

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

একটি চক্ষু চিকিৎসাকেন্দ্রে আচমকা বিস্ফোরণ ঘটে মোবাইল ফোনে। চিকিৎসালয়ের যে স্থানে বসে রোগীরা অপেক্ষা করেন, সেখানেই ঘটে এই ঘটনাটি। জানা গিয়েছে, এক রোগীরই ছিল সেই মোবাইল ফোনটি। ঘটনায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন সকলে।

সংবাদ প্রতিবেদন অনুসারে, মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ঘটনাটি ঘটে। রবিবার থাডীপুর এলাকায় আশুতোষ শর্মা নামে এক চক্ষু চিকিৎসকের ক্লিনিকে চোখ দেখাতে গিয়েছিলেন রোগীরা। বেলা ১২টা নাগাদ সেখানেই দুর্ঘটনাটি ঘটে। ক্লিনিকের কর্মীরা সঙ্গে সঙ্গে জল দিয়ে আগুন নিবিয়ে বড় দুর্ঘটনা এড়াতে সক্ষম হন। ফলে কেউ হতাহত হননি। অপেক্ষারত এক রোগী তাঁর মোবাইল ফোনটি চার্জে বসিয়েছিলেন। হঠাৎ ফোনটি থেকে ধোঁয়া বার হতে শুরু করে এবং তার পর তাতে আগুন ধরে যায়।

ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেখানে দেখা গিয়েছে, ক্লিনিকের লবিতে সোফায় বসে রয়েছেন এক তরুণ। তাঁর পাশে ছোট্ট শিশুকে কোলে নিয়ে বসে এক প্রৌঢ়া। হঠাৎই ওই তরুণের পাশের স্থান থেকে প্রথমে ধোঁয়া বার হতে শুরু হয় এবং তার পর আগুন ধরে যেতে দেখা যায়। তৎক্ষণাৎ জ্বলন্ত একটি মোবাইল মাটিতে ছুড়ে ফেলেন ওই তরুণ। সঙ্গে সঙ্গে শিশু কোলে ওই প্রৌঢ়া ক্লিনিকের ভিতরের ঘরে ঢুকে পড়েন। জল এনে আগুন নেবান এক ব্যক্তি।

‘গোয়ালিয়রনিউজ়লাইভ’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে ঘটনাটির ভিডিয়ো ভাগ করে নেওয়া হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

প্রায় ১ লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। সেটি দেখে হইচই পড়ে গিয়েছে সমাজমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে। রোগীরা কেউ আহত হননি জেনে নিশ্চিন্ত হয়েছেন সকলে। পাশাপাশি, যে ব্যক্তি তাৎক্ষণিক বুদ্ধি প্রয়োগ করে তড়িঘড়ি আগুন নিবিয়েছেন, তাঁর প্রশংসাও করেছেন সকলে।

Viral Video Mobile Phone Burst

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy