Advertisement
E-Paper

দামি গাড়ি করে এসে নদীতে আবর্জনা ফেলছিলেন! বাধা পেতেই অদ্ভুত কাণ্ড প্রৌঢ়ের, ভাইরাল ভিডিয়োয় বিতর্ক

নদীতে ময়লা ফেলতে যাচ্ছিলেন এক প্রৌঢ়। প্রতিবাদ করতেই পাল্টা তর্ক জোড়েন তিনি। সেই ঘটনারই একটি ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৬ ০৯:১০
Old man throwing waste into river, caught by Nikhil Saini, video sparks debate

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

আবর্জনা ফেলার জন্য কমবেশি প্রায় সর্বত্র নির্দিষ্ট পাত্র রাখা থাকে। তা সত্ত্বেও বহু মানুষই সে সবের ধার ধারেন না। যত্রতত্র জঞ্জাল ফেলতে দেখা যায় অনেককেই। সে পথঘাট হোক বা জলাশয়, কোনও কিছু ময়লা করাতেই কোনও রকম দ্বিধা কাজ করে না তাঁদের মধ্যে। সম্প্রতি এমনই একটি ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে একটি সেতুর উপর দাঁড়িয়ে রয়েছেন এক প্রৌঢ়। তাঁর হাতে একটি বস্তা। ভিডিয়োয় এক জনকে বলতে শোনা যায়, কাকা, এত দামি গাড়ি রয়েছে আপনার, তবু আপনি এটুকু বুঝতে পারছেন না যে নিজের দেশে জঞ্জাল ছড়াতে নেই। এ কথা শুনে প্রৌঢ় পাল্টা বলেন, “কাগজ তো গলে যাবে।” তাঁর কথার প্রতিবাদ করলে সে সবে তোয়াক্কা না করে সোজা হেঁটে যেতে থাকেন প্রৌঢ়।

ভিডিয়োর পরের অংশে দেখা যায় প্রৌঢ় রাগান্বিত মুখে তাকিয়ে রয়েছেন। তখন তরুণ আবারও জানান যে, ভুল কাজ করে এমন ভাবে তাকাতে পারেন না তিনি। এর পর গাড়িতে ময়লার বস্তাটি রেখে দেন প্রৌঢ়। আঙুল উঁচিয়ে জানান যে, নদীতে ময়লা তো তিনি ফেলেননি। কথা শেষ করে গাড়িতে উঠে পড়েন তিনি। প্রৌঢ় কোন নদীতে ময়লা ফেলতে গিয়েছিলেন বা ঘটনাটি কোথাকার সে সব কিছুই ভিডিয়োটি থেকে জানা যায়নি।

‘নিখিলসাইনি’ নামের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে ঘটনাটির ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভিডিয়োটির ক্যাপশনে পোস্টদাতা লিখেছেন, তরুণ প্রজন্ম জঞ্জাল দূরীকরণে বিপ্লব এনেছে, এমনটা দেখতে চান তিনি। ভিডিয়োটি বহু বার দেখা হয়েছে। প্রৌঢ়ের কাণ্ড দেখে ক্ষোভপ্রকাশ করেছেন বহু নেটাগরিক। তাঁর কাগজ গলে যাওয়ার যুক্তি শুনে থ হয়ে গিয়েছেন অনেকে। যেখানে-সেখানে ময়লা ফেললেই জরিমানা করা হোক, এমন দাবি জানিয়েছেন কেউ কেউ।

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy