Advertisement
E-Paper

কুকুরকে সেতু থেকে নদীতে ফেলে দিলেন তরুণী, প্রবল স্রোতে ভেসে গেল অবোলা! ভাইরাল অমানবিকতার ভিডিয়ো

নেপালে এক তরুণীকে দেখা গেল একটি কুকুরকে নৃশংসতার সঙ্গে সেতু থেকে ধাক্কা দিয়ে পাহাড়ি নদীতে ফেলে দিচ্ছেন। ভিডিয়োটি নেটাগরিকদের মনে ক্ষোভ সৃষ্টি করেছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০৮

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সকলে পশুপ্রেমী হন না। অনেকেই কুকুর-বিড়াল পছন্দ করেন না। কিন্তু পছন্দ নয় বলে যে সেগুলির প্রতি দয়া দেখানো যাবে না এমন কোনও কথা নেই। নেপালে এক তরুণীকে দেখা গেল একটি কুকুরকে নৃশংসতার সঙ্গে সেতু থেকে ধাক্কা দিয়ে পাহাড়ি নদীতে ফেলে দিচ্ছেন। ভিডিয়োটি নেটাগরিকদের মনে ক্ষোভ সৃষ্টি করেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ঘটেছে নেপালের ভজং-এর সেতি গন্ডকি নদীর উপরের সেতুতে। সেখান থেকে এক তরুণীকে জোরপূর্বক একটি কুকুরকে নদীতে ধাক্কা মেরে ফেলে দিতে দেখা যায়। সেই তরুণীর পরিচয় সম্বন্ধে এখনও কিছু জানা যায়নি। নেপালের পুলিশ তরুণীর খোঁজ করছেন।

‘আনঅ্যাপোলোজেটিকরুহ’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োটিতে দেখা গিয়েছে, সেতুর ধারে কুকুর নিয়ে বসে রয়েছেন এক তরুণী। সেটিকে সেতুর মাঝে ফাঁকা জায়গা থেকে জোর করে ফেলার চেষ্টা করছেন তিনি। অবোলা প্রাণীটি চেষ্টা করছে সেতু আঁকড়ে পড়ে থাকার। নদীতে যাতে না ফেলে দেওয়া হয়, তাই গা শক্ত করে সেতুর ধার থেকে সরে আসার চেষ্টা করছে কুকুরটি। কিন্তু তরুণীর গায়ের জোরের সঙ্গে পেরে উঠল না সেটি। তরুণী কুকুরটিকে জোর করে, টেনেহিঁচড়ে সেতুর মাঝের ফাঁকা অংশ থেকে নীচে নদীতে ফেলে দিলেন। পাহাড়ি স্রোতস্বিনীতে হাবুডুবু খেতে খেতে ভেসে চলল কুকুরটি। মনখারাপ করা সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। তরুণীর অমানবিক কাণ্ড দেখে রেগে আগুন নেটপাড়া। তরুণীর কঠিন শান্তির দাবি জানিয়েছেন তাঁরা। অধিকাংশ নেটাগরিক তরুণীর এই কাণ্ডকে ‘অমানবিক’ বলেছেন।

Viral Video Nepal Dog Animal Cruelty

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy